চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি রাজনৈতিক আইসোলেশনে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে আছে বলেই সরকারের কোন উন্নয়ন দেখতে পায় না।

তিনি আজ সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফিং কালে এ কথা বলেন।

বিএনপি মহাসচিব চিরাচরিত শব্দ চয়নে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন, একে সমালোচনা না বলে প্রতিহিংসা ও মিথ্যাচার বলা যায় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা সংক্রমণের শুরু থেকে সরকার নাকি একেবারেই ভ্রুক্ষেপহীন।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যখন মহামারী নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে তখন শেখ হাসিনার মানবিক ও সাহসী নেতৃত্বে একদিকে সংক্রমণ রোধ ও চিকিৎসা অপরদিকে জীবন জীবিকার নিরাপত্তা বিধানে গৃহীত পদক্ষেপ বিশ্বব্যপী প্রশংসিত হচ্ছে।

বিএনপি চেয়েছিলো মানুষ না খেয়ে এবং বিনা চিকিৎসায় রাস্তায় মরে পড়ে থাকবে, তা হয়নি বলেই তাদের এতো গাত্রদাহ বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, জনগনের ক্ষতি করার পাশাপাশি দেশের ইমেজ নষ্ট করা ও মিথ্যাচারই এখন বিএনপির একমাত্র কৌশল।

Reneta

বিএনপি করোনা কালে জনগণের জন্য কি করেছে, তা জানতে চেয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন আওয়ামী লীগ ও সরকার প্রধান শেখ হাসিনার মতো একজন মানবিক নেতৃত্ব যতক্ষণ আছেন ততক্ষণ মহামারীসহ যে কোন দুর্যোগ মোকাবেলায় লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ।

করোনা নতুন করে আবার প্রাণঘাতি রুপ নিয়ে ছড়িয়ে পড়ছে, এ অবস্থায় নিজের এবং অন্যের সুরক্ষায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই বলেও জানান ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী লন্ডনসহ বিভিন্ন দেশের ফ্লাইটের বিষয়ে সরকার সজাগ রয়েছেন জানিয়ে বলেন লন্ডন-ঢাকা-লন্ডন ফ্লাইটের বিষয়ে পরিস্থিতি গুরুতরভাবে মনিটর করা হচ্ছে।

বিএনপি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে, এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২০০৬-০৭ অর্থ বছরে দেশের বাজেট ছিলো ৫৪ হাজার ৮ শ কোটি টাকা আর সেই বাজেট বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

তিনি বলেন, ২০০৬ সালের মূল এডিপি ছিলো প্রায় ১৯ হাজার কোটি টাকা, আর এখন ২ লাখ ৫ হাজার কোটি টাকা।

তখনকার সময় রিজার্ভ ছিলো ৫ বিলিয়ন মার্কিন ডলার, বর্তমানে ৪২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।

অর্থনীতি এগিয়ে যাওয়া নিয়ে যখন বিশ্বব্যপী প্রসংশা চলছে তখন বিএনপি প্রকাশ করেছে সংশয়, তারা বলে সরকার নাকি নিজেরাই “রোল মডেল” বলছে, বিএনপির এসব বানানো গল্প প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন কূলহারা নৌকার মাঝি আর পথহারা পথিকের মতো তারা সরকারের অর্জনে চরম পরশ্রীকাতর।

বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের কর্মসূচি গ্রহণ করা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, এটা ভালো খবর কিন্তু কর্মসূচি পালনের চেয়ে বেশি প্রয়োজন স্বাধীনতা বিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক শক্তির সাথে গোপন ও ওপেন সখ্যতা থেকে বেরিয়ে আসা।

তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়,তাদের নিয়ে সুবর্ণ জয়ন্তী পালন এক ধরণের প্রহসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT