চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি মুক্তিযুদ্ধকে অসম্মান করেছে: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ০২, মার্চ ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

দুর্নীতিতে দণ্ডিত একজন পলাতক আসামিকে দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের উদ্বোধন করে বিএনপি মুক্তিযুদ্ধকে অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম জেলার চট্টগ্রাম-বোয়ালমারী রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস উদ্বোধনের সময় এমন মন্তব্য করেন তিনি।

মহান মুক্তিযুদ্ধের মতো দেশের সর্বশ্রেষ্ঠ অর্জন ‘সুবর্ণজয়ন্তী’ একজন পলাতক আসামি দিয়ে উদ্বোধন করায় দেশবাসী বিস্মিত হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দলে অনেক সিনিয়র নেতা ও মুক্তিযোদ্ধা থাকতে টেমস নদীর পাড় থেকে অনুষ্ঠান উদ্বোধন করায় স্বাধীনতার প্রতি বিএনপির কমিটমেন্ট নিয়েই জনগণ এখন প্রশ্ন তুলছে। বিএনপি স্বাধীনতার ইতিহাসকে বিকৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ভু-লুণ্ঠিত করেছে।’

Banglabid

বিএনপি নাকি দেশে গণতন্ত্র খুঁজে পায় না- দলটির নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা যখন নির্বাচনে জিতে তখন এক কথা বলে, আর পরাজিত হলে বলে আরেক কথা। জনগণ ভোট না দিলেও তাদেরকে জোর করে জিতিয়ে তবেই প্রমাণ করতে হবে দেশে গণতন্ত্র আছে? বিএনপির ভোট কেন কমে গেছে? এর দায় নির্বাচন কমিশনের নয়। তারা তাদের ব্যর্থতার দায় অন্যদের উপর চাপাতে সবসময় সিদ্ধহস্ত।’

তিনি আরও বলেন, ‘দেশে গাড়ি চালনায় নারীদের আগ্রহ বাড়ছে। তাই নারীদের প্রশিক্ষণের ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত।’

বিআরটিসিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘চট্টগ্রামসহ পুরোদেশে বাস পরিচালনার জন্য নতুন রুট চিহ্নিত করে রুট সম্প্রসারণ করতে হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬

গাজীপুরে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

হাতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আগস্ট ১৩, ২০২৬

জাইমা রহমানের দেশের সড়ক ব্যবস্থা নিয়ে ভাবনা

আগস্ট ১৩, ২০২৬

আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT