খুলনা মহানগর বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের দুটি মামলায় মঞ্জু আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে, একটি আবেদন মঞ্জুর করলেও অন্যটি নাকচ করেন খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক আমিরুল ইসলাম।
২০১৩ সালের ২৬ নভেম্বর নগরীর পাওয়ার হাউজ মোড়ে বিএনপিসহ ২০ দলীয় জোটের হরতালের সময় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় সদর থানার এসআই অনুকূল চন্দ্র বাদী হয়ে নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপি ৫২ নেতাকর্মীর নামে মামলা করেন।







