বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়ছে বলে জানিয়েছে পুলিশ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণের সময় তাকে গ্রেপ্তার করা হয়। আজকেই ঢাকার সিএমএম আদালতে হাজির করা হবে ইশরাক হোসেনকে।
নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে।







