রাজনীতি

বিএনপির যুগ্ম মহাসচিব আলাল কারামুক্ত

বিএনপির যুগ্ম মহাসচিব আলাল কারামুক্ত

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।

আলালের ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীর হাওলাদার চ্যানেল আই অনলাইনকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর হাওলাদার বলেন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী ছিলেন। মঙ্গলবার সকালে তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় তাকে মুক্তি দেয়া হয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারি তাকে এ কারাগারে পাঠানো হয়। এরআগে কিছু দিন তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারেও বন্দী ছিলেন।

গত ২৪ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে নয়াপল্টন কালো পতাকা প্রদর্শন কর্মসূচি শেষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অংশ নেন আলাল।

সংবাদ সম্মেলন শেষে বের হলে ডিবি পুলিশ তাকে আটক করে।

বিষয়:বিএনপি মোয়াজ্জেম হোসেন আলাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…