রাজনীতি

বিএনপি নির্বাচন বানচালের নীলনকশা করছে: ওবায়দুল কাদের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ওবায়দুল কাদের speaking during a formal event, wearing a black vest with a red pocket square, in front of a wooden background. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি বহিরাগত অস্ত্রধারীদের দিয়ে নির্বাচন বানচালের নীলনকশা করছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন: বিএনপি ঢাকার বাইরে থেকে দাগি সন্ত্রাসীদের ঢাকায় নিয়ে এসে প্রতিটি কেন্দ্রে ৫ শতাধিক রাখার চিন্তা করছে। ভোট রক্ষার নামে তাদের দূরভিসন্ধি আমরা জানতে পেরেছি। তারাই বহিরাগত অস্ত্রধারীদের দিয়ে নির্বাচনের কেন্দ্রগুলোকে হট্টগোল পাকিয়ে নির্বাচন বানচালের নীলনকশা বাস্তবায়নের ষড়যন্ত্র করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: এ অবস্থায় আজকে আমরা তথ্য পাওয়ার পর সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছি, যাতে করে জনগণ তাদের ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারে। সেজন্য ব্যাপারে নির্বাচন কেন্দ্রগুলোতে আমাদের নেতা-কর্মীরাও সতর্ক পাহারায় থাকবে।

বিষয়:আওয়ামী লীগওবায়দুল কাদেরনির্বাচনবিএনপি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…