চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিএনপি নির্বাচনে যাবে কিনা সে সিদ্ধান্ত দেবেন খালেদা জিয়া’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A
বিএনপি

বিএনপি আগামী নির্বাচনে যাবে কি যাবে না, সেই সিদ্ধান্ত খালেদা জিয়াই দেবেন বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তি ও ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

এ প্রতিবাদ সভা আয়োজন করে এম ইলিয়াস আলী মুক্তি পরিষদ।

গয়েশ্বর বলেন, শেখ হাসিনার অধীনেই যদি নির্বাচন যেতে হয় তাহলে ২০১৪ সালে কেন গেলাম না? কেন এতো নির্যাতন, খুন, গুমের শিকার হলাম?

তিনি বলেন, আমরা নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার চাই। হাসিনা মার্কা বা খালেদা মার্কা সরকারের অধীনে নির্বাচন নয়। নির্দলীয় নিরপেক্ষ সরকার দিলে বিএনপি চিন্তা করতে পারে নির্বাচনে যাবে কি যাবে না। খালেদা জিয়াকে ছাড়া যাবো নাকি খালেদা জিয়াসহ যাবো তা খালেদা জিয়ার নির্দেশক্রমেই আমরা সিদ্ধান্ত নিবো।

মূল বিষয় হলো, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে- যোগ করেন গয়েশ্বর।

Reneta

বিএনপির এ কেন্দ্রীয় নেতা আরো বলেন, বিভিন্ন দিক থেকে শুনতে পাই, ৯০ আসন বিএনপিকে দিতে চায়।  আসনের মালিক হাসিনা নাকি? আমরা তো চাই জনগণের প্রতিফলন। আমরা চাই একটি সুষ্ঠু অবাধ নির্বাচন। ৫ জানুয়ারির মতো কোনো নির্বাচনের সুযোগ এখন নেই।

‘যে ৯০ জনকে আসন দেয়ার কথা শোনা যাচ্ছে সে ৯০ জন আদৌ খালেদা জিয়ার, তারেক রহমান এবং বিএনপির না। আমরা রাজপথে যাবো। আন্দোলন করবো। আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি, আসনের জন্য নয়- বলেন বিএনপির এ নেতা।’

নিজেদের ভেতরকার ঐক্যের কথা বলতে গিয়ে গয়েশ্বর বলেন, আমাদের ঐক্যের বিকল্প নেই। তবে সেই ঐক্য যেন মান্নান ভূঁইয়ার মতো খালেদা জিয়াকে মাইনাস করার ঐক্য না হয়। সেই ঐক্য যদি খালেদা জিয়ার বিপক্ষে যায় তাহলে যাদের কোনো পদ-পদবি নাই তাদের হাতে মার খাওয়ার জন্য প্রস্তুত হও।

‘যাদের কারণে খালেদা জিয়া বন্দি তাদেরকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন হবে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT