চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি নিজেরাই ষড়যন্ত্রকারী: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেরাই ষড়যন্ত্রকারী বলে সর্বত্রই ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায়।

তিনি বলেন, বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এক-এগারো ঘটানোর যে রঙিন খোয়াব দেখছে তা দুঃস্বপ্ন মাত্র।

শনিবার তিনি তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে একথা বলেন।

Banglabid

দেশে এক-এগারোর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে বিএনপি নেতাদের অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ষড়যন্ত্র যদি কেউ করে তাহলে তা বিএনপিই করছে।

বিএনপির একগুঁয়েমি এবং সোয়া এক কোটির বেশি ভূয়া ভোটার সৃষ্টি করে দলীয় লোক বিচারপতি আজিজকে দিয়ে নির্বাচনের নামে প্রহসনের অপচেষ্টা এক-এগারোর অন্যতম প্রধান কাজ বলেও মনে করেন ওবায়দুল কাদের।

ক্ষমতা টিকিয়ে রাখতে যেমনই তারা নানা অগণতান্ত্রিক পথ খুঁজে বেড়িয়েছিল তেমনই হারানো ক্ষমতা ফিরে পেতে বিএনপি এখনও মরিয়া হয়ে অন্ধকারের অলি-গলি পথে হাঁটছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Reneta

ওবায়দুল কাদের বিএনপির সর্বপর্যায়ের কিছু নেতা আওয়ামী লীগে যোগদানের জন্য তলে তলে যোগাযোগ করছে বলেও জানান।

জনগণের অধিকার আদায়ে বিএনপি নেতাদের আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারির এ প্রেক্ষাপটে মানুষের সুরক্ষা যখন সর্বোচ্চ অগ্রাধিকার তখন বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে, তারা জনগণের মনের ভাষা ও মাঠের পরিস্থিতি বুঝার অক্ষমতায় ক্রমশ মানুষের প্রত্যাশা থেকে ছিটকে পড়ছে।

ক্ষমতায় থাকাকালীন জনগণের অধিকার হরণ করাই ছিলো বিএনপির রাজনীতি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অপরদিকে অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের মানুষের মুখে হাসি ফোটানোই হচ্ছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মানুষের দুঃখ-কষ্ট এবং অসহায় খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়িয়ে আন্দোলনের ভাবনা বিএনপির জনবিচ্ছিন্ন ও অদূরদর্শী রাজনৈতিক ভাবনা বলেই জনগণ মনে করে।

ভরা বর্ষায় বিএনপির এসব হাঁক-ডাক করোনায় মানুষের পাশে না দাঁড়ানোর ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিএনপির কাজ হল সরকার এবং দেশের কোন অর্জনকে বিতর্কিত করা উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন ব্যর্থতার দায় অন্যের ওপর চাপাতে তাদের জুড়ি নেই, করোনার শুরু থেকে নানা অপপ্রচার ও গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে বিএনপি, এখনও করছে।

মন্ত্রী বলেন, বিএনপি যত অপপ্রচারই করুক জনগণ সুবিবেচক, তারা বিভ্রান্ত সহজে হয় না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী করোনার টিকা দেশে আসতে শুরু করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যেই পঁচিশ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে, আরও টিকা কয়েকদিনের মধ্যে আসবে।

জনগণকে টিকা গ্রহণের পাশাপাশি সংক্রমণের উচ্চহার রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং চলমান লকডাউনে জনগণকে নিজ ঘরে অবস্থানের আহবান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের গত দুইদিনের লকডাউনে যারা সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সহযোগিতা করেছেন, স্বাস্থ্যবিধি মেনে চলেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT