চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিএনপি দুই মেয়াদে ক্ষমতায় থাকলেও দেশের জন্য তাদের কোন অর্জন নেই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৮
রাজনীতি
A A
আমির হোসেন আমু

আমির হোসেন আমু

খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দুই মেয়াদে ১০ বছর দেশের ক্ষমতায় থাকলেও দেশের জন্য তাদের কোন অর্জন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনিসটিটিউশনের কনফারেন্স রুমে ‘৪৮ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা’ সভায় তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন: আওয়ামী লীগ সরকার যতবারই ক্ষমতায় এসেছে শুধু দেশে উন্নয়ন করেছে। আর এর আগে যারা সরকার গঠন করেছিল তারা শুধু ক্ষমতা ব্যবহার করেছে।   খালেদা জিয়া ১০ বছর ক্ষমতায় ছিল। তাদের আমলে দেশের কোনো অর্জন নেই।

দেশের সব উন্নয়ন আওয়ামী লীগ আমলে হয়েছে জানিয়ে তিনি বলেন: আওয়ামী লীগ সরকার আগামীতে ক্ষমতায় আসলে ২০৪১ সালের আগেই দেশ উন্নত দেশে উন্নীত হবে।  দেশে যত উন্নয়ন সব আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে।

শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাধীনতার স্বাদ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া দিচ্ছে। দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে। গ্রামে গ্রামে কোনো অভাব নেই, খাদ্য নিরাপত্তা আছে। আজকের শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে, স্বাস্থ্যসেবার জন্য আন্তর্জাতিক সাউথ সাউথ পুরস্কার লাভ করেছে। দারিদ্র বিমোচনে ভারতসহ অন্যান্য দেশ থেকেই আমরা এগিয়ে রয়েছি। প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের এই অগ্রযাত্র এবং অর্জন আজকে শুধু হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় ছিল বলেই।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন, ‘৭৫ সালের পর অন্যান্য সরকার একটানা ২১ বছর ক্ষমতায় ছিল।  তারা ক্ষমতায় গেছে শুধু ক্ষমতা ব্যবহার করার জন্য, আর শেখ হাসিনা সরকার শুধু দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

Reneta

আমির হোসেন আমু বলেন, শেখ হাসিনা মনে করেন, শুধু শেখ মুজিবের হত্যার বিচার করলেই তাঁর আত্মা শান্তি পাবেনা। তিনি বিশ্বাস করেন, তার বাবার ডাকে যে ৩০ লক্ষ মানুষ স্বাধীনতার জন্য আত্মাহুতি দিয়েছে তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে যদি স্বাধীনতার স্বাদ বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে না পারে। তাই শেখ হাসিনা দিবানিশি কাজ করে যাচ্ছে মানুষের ঘরে ঘরে স্বাধীনতার সুফল পৌঁছে দেওয়ার জন্য। আমাদের প্রত্যেকটি বড় বড় অর্জন হচ্ছে কারণ শেখ হাসিনার নিয়তি বরকত রয়েছে।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের( আইইবি) প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। এছাড়া আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন এর ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. ওয়ালিউল্লাহ সিকদার, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন শিবলু।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগআমির হোসেন আমুস্বাধীনতা দিবসের আলোচনা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT