চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবকে হাইকোর্টে হাজিরের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০২৩
- সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বিচারপতিকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্যের’ প্রেক্ষাপটে হাইকোর্টের তলবে হাজির না হওয়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে হাবিবুর রহমানের দেয়া বক্তব্য ইউটিউবে ছড়িয়ে পড়লে হাইকোর্ট গত ১৫ অক্টোবর স্বতঃপ্রণোদিত রুলসহ এক আদেশ দেন। যেখানে হাবিবুর রহমানকে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে ৬ নভেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। তবে আজ ৬ নভেম্বর তিনি হাইকোর্টে হাজির না হওয়ায় বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংশ্লিষ্ট আইন শৃংখলা বাহিনীর সাথে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসানকে কথা বলে হাবিবের অবস্থান জানাতে নির্দেশ দেন এবং এবিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ৮ নভেম্বর দিন ধার্য করেন। সে ধারাবাহিকতায় আজ রাষ্ট্র পক্ষের আইনজীবী আদালতেকে জানান যে তিনি আইন শৃংখলা বাহিনীর সাথে কথা বলেছেন। তারা তাকে জানিয়েছেন যে, হাবিবুর রহমান হাবিবের স্থায়ী এবং বর্তমান ঠিকানায় তাকে খুজে পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরা বলেছেন হাবিবুর রহমান কোথায় আছে তা তারা জানেন না। ডেপুটি অ্যাটর্নি জেনারেলের থেকে এই তথ্য জানার পর বুধবার হাইকোর্ট পুলিশের আইজির প্রতি নির্দেশ দিয়েছেন হাবিবুর রহমান হাবিবকে অবিলম্বে আদালত হাজির করতে। আর এবিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। আর বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব। বিটিআরসির আইনজীবী আদালতকে জানিয়েছেন যে আদেশ অনুযায়ী হাবিবুর রহমান হাবিবের দেয়া ‘অবমাননাকর বক্তব্য’ ইউটিউব ও ফেসবুক থেকে অপসারণ করা হয়েছে।

Banglabid

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর তৎকালীন বিচারক মো. আখতারুজ্জামান। এরপর ২০১৯ সালে মো. আখতারুজ্জামান হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এই বিচারপতিকে নিয়েই ‘অবমাননাকর বক্তব্যের’ অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবরোধ সমর্থনে কিশোরগঞ্জে মিছিল

পরবর্তী

‘যথেষ্ট হয়েছে, আমরা টাইমড আউটের পক্ষে না যাই’

পরবর্তী
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার খেলোয়াড়রা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যথেষ্ট হয়েছে, আমরা টাইমড আউটের পক্ষে না যাই’

কক্সবাজারের রাস্তায় অবরোধ ও হরতালের সময় যানবাহন ও মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে অবরোধ ও সকাল-সন্ধ্যা হরতাল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT