চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবের অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৩
- সেমি লিড, আদালত
A A

একজন বিচারপতিকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্যের’ প্রেক্ষাপটে হাইকোর্টের তলবে হাজির না হওয়ায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট।

এর আগে হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে হাবিবুর রহমানের দেয়া বক্তব্য ইউটিউবে ছড়িয়ে পড়লে হাইকোর্ট গত ১৫ অক্টোবর স্বতঃপ্রণোদিত রুলসহ এক আদেশ দেন। যেখানে হাবিবুর রহমানকে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে ৬ নভেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। তবে আজ ৬ নভেম্বর তিনি হাইকোর্টে হাজির না হওয়ায় বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংশ্লিষ্ট আইন শৃংখলা বাহিনীর সাথে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসানকে কথা বলে হাবিবের অবস্থান জানাতে নির্দেশ দেন এবং এবিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ৮ নভেম্বর দিন ধার্য করেন।

এসময় রাষ্ট্র পক্ষের আইনজীবী আদালতকে বলেন হাবিবুর রহমান হাবিব আপনাদের তলব আদেশের বিষয়ে অবগত, কিন্তু তিনি আজ হাইকোর্টে আসেননি। আপনাদের আদেশের পরেও তিনি ফেসবুকে আপত্তিকর বক্তব্য দিয়েছেন। তখন আদালত বলেন, আগে তার অবস্থান জেনে নেই। তিনি যদি এখন কারাগারের বাইরে থাকেন তাহলে এক কথা, আর ভেতরে থাকলে আরেক কথা। বাইরে থেকে যাদি তিনি আদালতের তলবে আজ না এসে থাকেন সেটা আমরা দেখবো। এখনই হার্ডলাইনে গেলাম না।

এদিকে হাইকোর্টের আগের আদেশ অনুযায়ী হাবিবুর রহমান হাবিবের দেয়া ‘অবমাননাকর বক্তব্য’টি ইউটিউব ও ফেসবুক থেকে অপসারণ করা হয়েছে বলে আজ আদালতকে জানান বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব। এসময় আদালত বলেন রাষ্ট্র পক্ষের আইনজীবী বললেন আমাদের আদেশের পরেও নাকি তিনি আপত্তিকর বক্তব্য দিয়েছে। এমন কিছু হলে সে বক্তব্যগুলো আমাদের সামনে আনুন। প্রয়োজনে আমরা তার টকশো’র বিষয়েও ব্যাবস্থা নিবো।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। আর বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর তৎকালীন বিচারক মো. আখতারুজ্জামান। এরপর ২০১৯ সালে মো. আখতারুজ্জামান হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এই বিচারপতিকে নিয়েই ‘অবমাননাকর বক্তব্যের’ অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিহাইকোর্টহাবিব
শেয়ারTweetPin

সর্বশেষ

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা ও সুরক্ষায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলার অনুদান

আগস্ট ৩, ২০২৬

অস্ট্রেলিয়ায় ‘ভালো সুযোগ-সুবিধায় ভালো প্রস্তুতি’ বাংলাদেশের

আগস্ট ৩, ২০২৬
ছবি: আইএসপিআর

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেছেন সেনাপ্রধান

আগস্ট ৩, ২০২৬

গণঅভ্যুত্থানের দুই বছর: ন্যায়বিচারের অপেক্ষায় নিহতদের স্বজনরা

আগস্ট ৩, ২০২৬

বাংলাদেশ-অস্ট্রেলিয়া বৈঠকে অভিবাসন, মানবপাচার ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT