চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি কয়েকটি কারণে নির্বাচনকে ভয় পায়: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি কয়েকটি কারণে নির্বাচনকে ভয় পায়। প্রথমত: বিএনপি তাদের সন্ত্রাসী, জ্বালাও-পোড়াও এবং মানুষ পুড়িয়ে হত্যার রাজনীতির কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আদালতে দণ্ডপ্রাপ্ত আসামী হওয়ায় তারা দু’জন নির্বাচনে অংশ নিতে পারবে না। এসব কারণে নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই এবং তারা দলকেও নির্বাচনমুখী করতে চায় না।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদের বিডি হলে বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা শাখার বর্ধিত সভায় বক্তৃতার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে না। তারা ক্ষমতায় গিয়ে শুধু নিজের আখের গোছানোর রাজনীতি করে। বিএনপি’র এই কৌশল বাংলাদেশের মানুষ বুঝে গেছে, তাই বিএনপিকে জনগণ তাদের রাজনীতি থেকে বিতাড়িত করেছে। এদেশের জনগণ বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না, দেশকে লুটপাটের স্বর্গরাজ্য, দুর্নীতিতে চ্যাম্পিয়ন আর জঙ্গিরাষ্ট্রও বানাতে চায় না। তাই আওয়ামী লীগ নয় জনগণই বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে।

এসময় বিএনপিনেতা রুহুল কবির রিজভীর সাম্প্রতিক এক মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি প্রতি সপ্তাহে আমার নির্বাচনী এলাকায় যাই, আমি গ্রামের এমপি। প্রধানমন্ত্রী আমাকে সাংগঠনিকভাবে উত্তরবঙ্গের দায়িত্ব দিয়েছেন সে কারণে উত্তরবঙ্গ আসতে হয় এবং দেশের অন্যপ্রান্তও যেতে হয়, সারাদেশ ভ্রমণ করতে হয়। ঢাকা থাকাকালে প্রায় প্রতিদিনই মন্ত্রণালয়ের কাজের পাশাপাশি পার্টি অফিসে যেতে হয়।’

‘রিজভী সাহেব তো নয়া পল্টনে তাদের কার্যালয়ে বসে থাকেন, ওখান থেকে আর কোথাও যান না, ওখানেই খান, ওখানেই ঘুমান এবং সে কারণেই তিনি দেশের অবস্থা জানেন না যে শুধু প্রতিসপ্তাহে আমার নির্বাচনী এলাকাতেই নয়, সারাদেশ বিচরণ করি’ মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘আপনারা জানেন, মির্জা ফখরুল সাহেব শুধুই মিডিয়ার সামনে কথা বলেন আর ওদিকে দলীয় কার্যালয়ে বসে থাকতে থাকতে রিজভী সাহেবের আসলে মেজাজটা খিটখিটে হয়ে গেছে, ফলে উদ্ভ্রান্তের মতো নানা কথা বলছেন।’

দ্রব্যমূল্য নিয়ে বিএনপি মহাসচিবের মন্তব্য নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, মির্জা আলমগীর সাহেব যে অভিযোগগুলো উপস্থাপন করছেন সেটি জনগণকে বিভ্রান্ত করার জন্য। করোনা এবং সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীতে অনেকগুলো পণ্যের মূল্য বেড়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য কাজ করছে, একইসাথে যাতে স্বল্প আয়ের মানুষ কম মূল্যে পণ্য কিনতে পারে সেজন্য টিসিবি’র আওতা বাড়িয়ে কোটি কোটি মানুষকে স্বল্পমূল্যে পণ্য দেয়ার ব্যবস্থা হয়েছে।

Reneta

অসাধু ব্যবসায়ীরা অনেক সময় এমন পরিস্থিতির সুযোগ নেয়, সেজন্য অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে সতর্কবাণী দেন তথ্যমন্ত্রী।

জেলা আওয়ামী লীগ সভাপতি মুহা. সাদেক কুরাইশীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক কুমারের সঞ্চালনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন প্রধান অতিথি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান বক্তা এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় সদস্য অ্যাড. হোসনে আরা ডালিয়া ও অ্যাড. সফুরা বেগম রুমি বিশেষ অতিথি হিসেবে বর্ধিত সভায় বক্তৃতা দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্রব্যমূল্যবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬

জিয়া হ\ত্যা ও সেনা বিদ্রোহের মামলার খসড়া তৈরি করেছিল তৎকালীন ডিজিএফআই

জুলাই ৩০, ২০২৬

ইরাকে হামলায় সৌদি আরব: মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ৩০

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পেলেন তিন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT