চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি এখন আর ইভিএম নিয়ে প্রশ্ন করবে না: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ন ২৫, জুন ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন: প্রথমে আমি বিএনপিকে অভিনন্দন জানাই। তারা বগুড়ার (৬) আসনের উপ-নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং নির্বাচনে জয়লাভ করেছেন। সেখানে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে। এখন অন্তত বিএনপি ইভিএম নিয়ে কোনো প্রশ্ন করবে না।

মঙ্গলবার সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন: ইভিএমের মাধ্যমে সকল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এটার প্রমাণ হয়েছে গতকালের উপ-নির্বাচনে। গতকাল নির্বাচন ইভিএমের মাধ্যমে হয়েছে। বিএনপির প্রার্থী বেশ ভালো ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। আপনারা জানেন বিএনপি ইভিএমের বিরোধিতা করেছে, সেই ইভিএমের মধ্যেই বিএনপি জয়লাভ করেছে।

তথ্যমন্ত্রী বলেন: এর আগেও নির্বাচন নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছিল। নিশ্চয়ই এ নির্বাচন নিয়ে তারা প্রশ্ন তুলবে না। এই নির্বাচনে বিএনপি জয় লাভের মধ্য দিয়ে এটাই প্রমানিত হয়, ইভিএমে সুষ্ঠু নির্বাচন হয়। অতীতেও আমাদের দেশে যে নির্বাচন হয়েছে, তাও অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য মন্ত্রী বলেন: ভারতের বিটিভি দেখানোর জন্য, শুধু চেষ্টা করছি তা নয়। বিটিভি ভারতে দেখানোর জন্য সরকারি সকল আয়োজন শেষ হয়েছে। এখন শুধুমাত্র আমাদের ট্যাকনিক্যাল টিম যাচ্ছে। তারা ২৭ তারিখ পর্যন্ত সেখানে থাকবে। তারা দেশে ফিরলেই, আমরা সিদ্ধান্ত নেব জুলাই মাসে।

একটি অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেখানে বিটিভি চালু হবে। সমগ্র ভারতবর্ষে বিনা ফিতে বাংলাদেশ টেলিভিশন দেখা যাবে।

Reneta

বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন: সাড়ে ১২ বছর আগেই এই বিষয়ে আইন পাশ হয়েছে। অতীতে সেই আইন প্রয়োগ হয়নি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দেয়ার পর, আমি সেই আইন প্রয়োগ করার উদ্যোগ গ্রহণ করেছি। সেই মর্মে তাদের সাথে বৈঠকও করেছি। তাদেরকে নোটিশ দেয়া হয়েছে। পহেলা জুলাই থেকে যদি বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন দেয়া হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন: বিদেশি কোনো চ্যানেল বন্ধ করা আমাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে দেশের আইন অনুযায়ী বিদেশি চ্যানেলগুলো দেখানো।

Jui  Banner Campaign
ট্যাগ: ইভিএম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইতিহাসের সবচেয়ে আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে: এহসান মাহবুব জোবায়ের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: দিনাজপুর-৬ আসনে ডা এ জেড এম জাহিদ হোসেনের ভোটদান।

দিনাজপুরে লাইনে দাঁড়িয়ে ডা.জাহিদের ভোটদান সম্পন্ন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

রাজশাহী-৫ আসনের দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ভোট দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।

প্রথমবার ভোট দিলেন জাইমা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT