চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি আমলে নিউমার্কেট, এলিফ্যান্ট রোড প্রতিদিন ছিল রণক্ষেত্র: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২২
রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে তখন একটি কুচক্রী মহল দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। বিএনপি আমলে নিউমার্কেট, এলিফ্যান্ট রোড প্রতিদিন রণক্ষেত্র থাকতো বলেও জানান তিনি।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর পরিবারের সুনাম নষ্ট করার জন্যও ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে। সে জন্য বার বার জনগণের সমর্থন নিয়ে তিনি ক্ষমতায় আছেন। বিশ্বে তার সততার সুনাম আছে। তার নেতৃত্বে বাংলাদেশে স্বস্তি, স্থিতি যেভাবে আছে বিশ্বের অনেক দেশেই তা নেই।

তিনি বলেন, বাংলাদেশের মাথাপিছু আয় বিশ্বের বিস্ময়। বিশ্বের অনেক দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশ ভালো আছে। যারা বড় বড় কথা বলেন সামনে নির্বাচন কি এজেন্ডা নিয়ে তারা জনগণের সামনে আসবেন।

নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যেকার সমস্যা সমাধানে সরকার ব্যবস্থা নিচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিউমার্কেট এলাকায় যে ঘটনা ঘটেছে, তাতেই বিএনপি তোলপাড় করে ফেলেছে। অথচ বিএনপি আমলে নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ছিল প্রতিদিন রণক্ষেত্র। নিউমার্কেটের ঘটনায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। বিএনপি সময়ের মতো পার্মানেন্ট রণক্ষেত্র হয়নি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের আমলে কী অবস্থা ছিলো আপনার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজের আশপাশের পরিস্থিতি? ভুলে গেছেন ফখরুল সাহেব। সরকার তো সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে। আপনাদের সময়ের মতো রণক্ষেত্র হয়নি।’

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উন্নয়নবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT