রাজনীতি

‘বিএনপি অবৈধ হিসেবে পরিগণিত হতে পারে’

‘বিএনপি অবৈধ হিসেবে পরিগণিত হতে পারে’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতা দখল অবৈধ ছিল, তার দল গঠনও অবৈধ ছিল। সুতরাং বিএনপি অবৈধ বলে পরিগণিত হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতির মন্তব্য নিয়ে বিএনপির রাজনীতি প্রসঙ্গে বলেন, বিএনপি যদি এনিয়ে নানান বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা করলেও কোনো লাভ হবেনা।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা রাব্বীর ওপর পুলিশী নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন কেউই আইনের উর্ধ্বে নয়, গুটি কয়েক পুলিশ কর্মকর্তার অপকর্মের দায় গোটা পুলিশ বাহিনী নিতে পারেনা। দোষী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক। এর মধ্য দিয়ে পুলিশের ভাবমূর্তি ফিরে আসুক এটাই আমরা চাই।

বিষয়:বিএনপি মাহবুবুল আলম হানিফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…