চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিহীন উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে আওয়ামী লীগের জয়জয়কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪১ পূর্বাহ্ন ২৫, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ২৫ জেলার ১১৭ উপজেলার বেশিরভাগেই জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।

শনিবার নিরুত্তাপ আর কম ভোটার উপস্থিতিতে বিএনপিহীন এ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর ভোটগণনা শেষে এ ফলাফল বেরিয়ে এসেছে।

গাজীপুরের কাপাসিয়ায় আওয়ামী লীগ, কালিয়াকৈরে স্বতন্ত্র, শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থী জয়ী। কিশোরগঞ্জের নিকলিতে স্বতন্ত্র, ইটনাতে আওয়ামী লীগ, তাড়াইলে জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন। মাদারীপুরের রাজৈরে জিতেছেন আওয়ামী লীগ প্রার্থী। রাজবাড়ী সদর ও পাংশায় স্বতন্ত্র প্রার্থী জয়ী।

নরসিংদীর শিবপুর, মনোহরদী ও বেলাবোতে আওয়ামী লীগ প্রার্থী এবং রায়পুরায় স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। মানিকগঞ্জের দৌলতপুর ও ঘিওরে আওয়ামী লীগ জয়ী হন। তবে সিংগাইরে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী।

অন্যদিকে শরীয়তপুরের গোসাইহাটে ও নালিতাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর জয়। শেরপুরের শ্রীবরদীতে স্বতন্ত্র এবং ঝিনাইগাতীতে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। গোপালগঞ্জের সবগুলো উপজেলায় জিতেছেন আওয়ামী লীগের প্রার্থীরা।

চট্টগ্রামের বাঁশখালি, পটিয়া ও বোয়ালখালিতে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হন। লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগতিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেন। রামগঞ্জে ও রায়পুরে জয়ী আওয়ামী লীগ প্রার্থী। কক্সবাজারের টেকনাফ, রামু, পেকুয়া ও মহেশখালীতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

Reneta

চুয়াডাঙ্গা সদরে আওয়ামী লীগ এবং আলমডাঙ্গা, জীবননগর ও ডামুড়হুদায় স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। সাতক্ষীরার শ্যামনগর, মেহেরপুরের গাংনী, ঝালকাঠি সদর, রাজাপুর ও কাঁঠালিয়ায় আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী। রংপুর ও মিঠাপুকুরে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হন। মাগুরা সদরে আওয়ামী লীগ তবে শালিখা, মহম্মদপুর ও শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেন।

কুষ্টিয়ার মিরপুর, দৌলতপুর, ভেড়ামারা ও কুমারখালীতে আওয়ামী লীগ প্রার্থী এবং চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, গোমাস্তাপুর এবং নাচোলে আওয়ামী লীগ প্রার্থী জয়ী। সাতক্ষীরা সদর, তালা, আশাশুনি ও দেবহাটায় আওয়ামী লীগ এবং কলারোয়া ও কালিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। চাঁদপুরের সদর, ফরিদগঞ্জ, কচুয়া এবং শাহারাস্তিতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন।

চতুর্থ দফার ভোট হবে ৩১ মার্চ। এরপর ১৮ জুন পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: উপজেলা নির্বাচনউপজেলা পরিষদউপজেলা পরিষদ নির্বাচনপাঁচ ধাপে উপজেলা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ প্লাজা শপিং মল। ছবি: আহসান কামরুল

নির্বাচন উপলক্ষে বন্ধ দোকানপাট ও শপিংমল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, সব প্রস্তুতি সম্পন্ন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT