বাংলাদেশ সফররত মার্কিন সহকারী পররাষ্ট্র সচিব উইলিয়াম ই টডের সঙ্গে সোমবার সকালে মার্কিন রাষ্ট্রদূতের গুলশানের বাসায় সাক্ষাৎ করেছেন বিএনপি’র শীর্ষ নেতারা।
বিএনপি’র পক্ষে সে সময় উপস্থিত ছিলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী ও রিয়াজ রহমান।
গণমাধ্যমে এই সাক্ষাৎকে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেছেন মঈন খান। তবে নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল; তাই সাক্ষাতে রাজনৈতিক বিষয়েই আলোচনা হয়েছে।










