চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির মুখের ওপর নিয়ন্ত্রণ নেই সরকারের: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: দেশের সার্বিক পরিস্থিতির ওপরে আমাদের নিয়ন্ত্রণ আছে। আমাদের নিয়ন্ত্রণ নেই এক জায়গায়। সেটা হলো বিএনপির মুখের ওপর। ওদের যে মুখের ভাষা, ওদের যে মিথ্যাচার, অপপ্রচারের ওপরে আমাদের নিয়ন্ত্রণ নেই।

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগ ৭ম জাতীয় কংগ্রেস উপলক্ষে মঞ্চ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

যুবলীগ সম্মেলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন: যুবলীগে ৭ম জাতীয় কংগ্রেস উপলক্ষে পদ্মাসেতুর আদলে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। যুবলীগ নেতৃত্ব যুবলীগের কাউন্সিলরা ঠিক করবে। তাদের সম্মতিতেই পরবর্তী নেতৃত্ব আসবে। এখানে অবশ্যই আমাদের যিনি অভিভাবক রাষ্ট্র নায়ক দেশরত্ন শেখ হাসিনার মূল্যবান পরামর্শ আমরা নেব। এখানে কে নেতা হবে আমি এ মুহূর্তে বলতে পারছি না।

Banglabid

তিনি আরও জানান: যুবলীগের প্রতিষ্ঠাতা শহিদ শেখ ফজলুল হক মনির উত্তরাধিকারকে চায় নেতা হিসেবে, সেটা অবশ্যই যুবলীগ অধিকার আছে। যুবলীগের নেতৃত্বের নির্বাচনের ক্ষেত্রে ৫৫ বছরের বয়সসীমা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বলেও জানান ওবায়দুল কাদের।

সড়ক পরিবহনের বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন:
সড়ক পরিবহন নিয়ে যে সমস্যা ছিলো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দফায় দফায় আলোচনার পর একটা সমঝোতা হয়েছে, সমাধান হয়েছে। গতকাল থেকে ঢাকা সিটিও তার আশেপাশে বাস চলছে। কোথাও বিঘ্ন ঘটেছে। আজ থেকে সবখানেই স্বাভাবিক।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম, সম্মেলনে প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরসোহরাওয়ার্দী উদ্যান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইনকা সভ্যতার হারানো শহর: মাচু পিচু

পরবর্তী

টেস্ট শুরুর ঘণ্টা বাজালেন প্রধানমন্ত্রী

পরবর্তী

টেস্ট শুরুর ঘণ্টা বাজালেন প্রধানমন্ত্রী

দেশের ৪০ প্রেক্ষাগৃহে মুক্তি পেল কলকাতার ‘জানবাজ’

সর্বশেষ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT