চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির মুক্তিযুদ্ধ প্রীতিতে ‘ডাল মে কুছ কালা হ্যায়’: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A
কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে দল মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে ক্ষতি করেছে, তারা যখন মুক্তিযোদ্ধাদের প্রতি ভালোবাসা দেখায় তখন আমার সন্দেহ হয় ‘ডাল মে কুছ কালা হ্যায়’।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এটা কোটা আন্দোলন কিংবা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন নয়। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দাবি থাকতেই পারে। এখান থেকে কোনো ইস্যু পাওয়া যায় কিনা সে পথ খুঁজছে বিএনপি। এটাই বিএনপির কাজ। তারা বোকার স্বর্গে আছে। ক্ষমতায় থাকতে মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বেশি ক্ষতি যারা করেছে, তাদের মুক্তিযুদ্ধ প্রীতিতে বুঝতে হবে ‘ডাল মে কুছ কালা হ্যায়।’

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সন্তানদের ৩০ শতাংশ কোটা পুনঃবহালের দাবিতে যখন আন্দোলন চলছে তখন বিএনপির প্রতিক্রিয়ার প্রেক্ষিতে কাদের এ কথা বলেন।

কাদের বলেন, এগুলো থেমে যাবে। গতকাল কোটা বাতিল করা হয়েছে। এখন কোটার জন্য কারা আন্দোলন করে দেখি।  প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন কেউ দাবি করলে আমি দেখবো। কার কি দাবি কতটা যুক্তিসঙ্গত, কতটা বাস্তবসম্মত, কতটা জনতার দাবি, সার্বিকভাবে জনগণের চিন্তা ভাবনার প্রতিফলন, সে আলোকেই পরবর্তী সময়ে প্রয়োজনে সিদ্ধান্ত নেওয়া যাবে।

মুক্তিযোদ্ধাদের জন্য শেখ হাসিনার সরকার যা করেছে তা এদেশে আর কেউ করেনি দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের চেতনার সরকার হচ্ছে শেখ হাসিনার সরকার। কাজেই মুক্তিযোদ্ধাদের শেখ হাসিনার কাছে দাবি জানাতে হবে না। যদি কোন দাবি ন্যায়সঙ্গত, বাস্তবসম্মত হয় সেটা প্রধানমন্ত্রী সক্রিয় বিবেচনায় নেবেন।

Reneta

আন্দোলনকারীদের সঙ্গে বসবেন কিনা জানতে চাইলে কাদের বলেন, এটা নিয়ে বসার কিছু নেই। কার সঙ্গে বসবো? প্রত্যেকেই দেশকে ভালোবাসে। এদের যারা উস্কানি দিতে চেয়েছে, উস্কানিদাতাদের কাছে এ আন্দোলনকারীরা মাথা নত করেনি। তাদের উস্কানির ফাঁদে পা দেয়নি, দেবে না। তাই তাদের সঙ্গে বসার প্রয়োজন নেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওবায়দুল কাদেরকাদেরবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মধুর আমার মায়ের হাসি

মে ১০, ২০২৬

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT