চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির ভাষা যদি পশু-পাখি বুঝতো, তাহলে তারাও হাসতো: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ২০, জুন ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপির পুরো রাজনীতি মিথ্যাচারের উপর প্রতিষ্ঠিত দাবি করে সরকারের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন: বিএনপির মিথ্যাচারের ভাষা যদি পশু-পাখিও বুঝতো, তাহলে আমার মনে হয় তারাও হাসতো।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে জাতির পিতার স্বাধীনতার ঘোষণার প্রথম পাঠক এম এ হান্নানের স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

হাছান বলেন: বিএনপি যেভাবে মিথ্যাচার করছে, কবরের মধ্যে জিয়াউর রহমান যদি সেটা শুনতে পেতেন আমার মনে হয় তিনিও লজ্জায় কাত হয়ে শুয়ে পড়তেন। তিনি যে স্বাধীনতার ঘোষক, তিনি তার জীবদ্দশায় কখনো এ ধরণের দাবি করেন নাই। জিয়াউর রহমানের মৃত্যুর পর একদিন আমরা হঠাৎ শুনতে পেলাম স্বাধীনতার ঘোষক নাকি মেজর জিয়া!

বিএনপির পুরো রাজনীতিটা মিথ্যাচারের উপর প্রতিষ্ঠিত দাবি করে আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন: বিএনপির রাজনীতি শুধু মিথ্যাচার নয়, তাদের জন্মটাই হয়েছে অবৈধভাবে। বিএনপি প্রথমে ঘোষণা করেছিল একাদশ জাতীয় নির্বাচনকে তারা প্রত্যাখ্যান করবে এবং কোনোভাবেই সংসদে অংশগ্রহণ করবে না।

তিনি আরও বলেন: গণফোরাম থেকে যখন ২ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করলো, তারা প্রশ্ন তুলল কীভাবে তারা শপথ গ্রহণ করলো। এরপর তারা শুধু শপথ গ্রহণ করেছে তা নয়, মহিলা সিটের ভাগটাও তারা নিয়েছে।

প্রশ্ন রেখে আওয়ামী লীগের এ নেতা বলেন: শপথ নেওয়ার পর তারা সেই সংসদে দাঁড়িয়ে বলে সংসদ অবৈধ। এগুলোতে শুধু মানুষ হাসে না, আমার মনে হয় পশু-পাখির যদি বিএনপির ভাষা বুঝতে পারত তারা হাসতো।

বিএনপি হাইকোর্টের রায়ে অবৈধ রাজনৈতিক দল দাবি করে হাছান বলেন: যারা সংসদকে অবৈধ বলছেন, তাদের দলটাই তো অবৈধ। হাইকোর্ট রায় দিয়েছে আপিল বিভাগ সেটাকে বহাল রেখেছে। সেটা হলো ক্ষমতা দখল করে জিয়াউর রহমান যে সকল কর্মকাণ্ড করেছেন সবকিছুই অবৈধ। সেই হিসেবে জিয়াউর রহমান যে দলটি গঠন করেছেন সেটাও অবৈধ। বিএনপির হাইকোর্টের রায় অবৈধ একটি রাজনৈতিক।

সরকারের হস্তক্ষেপের কারণে খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না। বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন: খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকার কখনোই আদালতের ওপর হস্তক্ষেপ করেনি। আমি বিএনপি নেতাদের বলবো এ ধরনের মিথ্যাচার না করে বরং বেগম জিয়ার আইনি লড়াইয়ে যারা আছেন তাদের মধ্যে যে সকল গলদ আছে একে অপরকে ল্যাং মারার যে প্রতিযোগিতা আছে সেটা বরং ঠিক করুন।

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবসর জীবনে ছাদকৃষিতে সাবেক সেনা কর্মকর্তার অনন্য দৃষ্টান্ত

পরবর্তী

ইরানের মিসাইলে মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত

পরবর্তী
মার্কিন ড্রোন-ইরান-ভূপাতিত

ইরানের মিসাইলে মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত

‘আব্বাস’-এ রঙিন নিরব, মুক্তি ৫ জুলাই

সর্বশেষ

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT