চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির বেশিরভাগ অভিযোগের সত্যতা পাওয়া যায়নি: ইসি সচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

গ্রেপ্তার হয়রানি নিয়ে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে যেসব অভিযোগ করা হয়েছে তার বেশিরভাগেরই সত্যতা পাওয়া যায় নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব মো. হেলালুদ্দীন আহমদ।

শুক্রবার বিকেলে আগারগাওস্থ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির অভিযোগের সঙ্গে বাস্তবতার কোন মিল পাওয়া যাচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন: যদি কোন পেন্ডিং ওয়ারেন্ট থাকে এবং আদালতের কোন তাগিদ থাকে তা তামিল করতে হবে। কমিশনারগণ ইতিমধ্যে এ ধরনের নির্দেশনা দিয়েছেন।

Banglabid

দেখা গেছে, যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের অনেকের বিরুদ্ধেই আগে থেকে অভিযোগ ছিল। যারা এতোদিন আত্মগোপনে ছিলেন, এখন ভোটের মাঠে প্রকাশ্যে চলে এসেছেন পুলিশ তাদের ধরছে বা ধরার চেষ্টা করছে।

বিভিন্ন রাজনৈতিক দলের ও নির্বাচনের অংশগ্রহণকারীদের অভিযোগের প্রেক্ষিতে কি ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে জানতে চাইলে ইসি সচিব বলেন: আমরা এগুলো তদন্ত করে দেখছি। তদন্ত প্রতিবেদনে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে অভিযোগগুলোর সত্যতা নেই। এছাড়া যে অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেছে, সেগুলো অধিকতর তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের অভিযোগগুলোর বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে।

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, প্রায় এক মাসের ওপরে আমাদের যে ধরনের প্রস্তুতি নেয়া প্রয়োজন, তা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রিসাইডং এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া ছাড়া বিগত এক মাসে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে সব ধরনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

Reneta

আগামী ১৮ ডিসেম্বর রাঙ্গামাটিতে তিন পার্বত্য জেলা নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। এখন শুধু প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ বাকি রয়েছে। তাছাড়া মাঠ পর্যায়ে ৮টি বিভাগে কমিশনারগন নিজেরা গিয়ে সহকারী রিটার্নিং অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

ব্যালট পেপারের প্রস্তুতি বাকি আছে জানিয়ে ইসি সচিব বলেন: আশা করছি নির্বাচনের সাত দিন আগেই সকল এলাকায় ব্যালট পেপার পৌঁছে যাবে। উচ্চ আদালত থেকে বেশ কিছু নির্দেশনা আসছে। তাই ক্ষেত্র বিশেষ ব্যালট ছাপানো কিছুটা বিলম্ব হতে পারে। তবে অবশ্যই ভোটের ৭দিন আগেই সব এলাকায় ব্যালট পৌঁছে দেয়া হবে।

এক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, আগামী ২৪ ডিসেম্বর থেকে জানুয়ারি ২ তারিখ পর্যন্ত ১০দিন সেনাবাহিনী মাঠে থাকবেন।

ভোটের মাঠে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন: তারা আমাদের আইন-শৃংখলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। আমাদের ৩ ধরনের বিচারকরা মাঠে রয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন ৬৫২ জন, ২৪৪ জন সিনিয়র ডিস্ট্রিক জাজ, জয়েন্ট ডিস্ট্রিক জাজ, জুডিশিয়াল ম্যাজিট্রেট থাকবে ৬৪০ জন।

তারা নির্বাচনের দুদিন আগে থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত মোট ৪দিন দায়িত্ব পালন করবেন। এছাড়া হাজারখানের বিভিন্ন বাহিনীর সংগে নির্বাহী ম্যাটিস্ট্রেট থাকবেন। তারা বিজিবি, র‌্যাব, সেনাবাহিনী, কোস্টগার্ড, পুলিশ সদস্যদের সঙ্গে সমন্বয় করে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। যেহেতু এরাই নির্বাচনের মাঠে বিচারিক দায়িত্ব পালন করবেন, তাই পৃথক ভাবে অন্য কোন বাহিনীকে বিচারিক দায়িত্ব দেয়ার সুযোগ নেই।

সাংবাদিকরা নির্বাচনে কি ধরনের কাজ করতে পারবেন, তারা ৪০০ গজের মধ্যে প্রবেশ করতে পারবেন কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন: এ ব্যপ্যারে জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিষয়ে নীতিমালা থাকলেও সাংবাদিকদের জন্য সুনির্দিষ্ট কোন নীতিমালা নেই। একটি নীতিমালা করার প্রস্তাবনা রয়েছে।

তবে কমিশনাগন বলেছে তারা ভোট কেন্দ্রে যেতে পারবেন, ভোটারদের মতামত নিতে পারবেন তবে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে বাধ্যবাধকতা রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

ভোট কেন্দ্র মোবাইল ফোন ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ভোটকেন্দ্র প্রিজাইডিং অফিসার এবং পুলিশ ইনচার্জ মোবাইল ফোন ব্যবহার করবেন। অন্যদের কাছেও মোবাইল ফোন থাকতে পারে তবে সেটি নিরাপত্তার স্বার্থে ভোট কেন্দ্রের বাইরে গিয়ে ব্যবহার করাই ভাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেনীতে বাসচাপায় দুই ভাই নিহত

পরবর্তী

যুদ্ধাপরাধী আর সাজাপ্রাপ্তদের বয়কট করুন: প্রধানমন্ত্রী

পরবর্তী

যুদ্ধাপরাধী আর সাজাপ্রাপ্তদের বয়কট করুন: প্রধানমন্ত্রী

জীবন থেকে নেয়া জীবনের গল্প

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT