দলে বড় ধরনের বিভেদ ঠেকাতেই বিএনপি’র বিজয়ী প্রার্থীদের শপথ দলীয়ভাবে মেনে নেয়া হয়েছে বলে মনে করেন দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি জানিয়েছেন, শপথ নিতে প্রার্থীদের ইচ্ছেও ছিল। প্রথমে শপথ নেয়া জাহিদুর রহমানকে বহিষ্কার করা হলেও পরের ৪ জনের শপথকে বলা হয়েছে দলীয় সিদ্ধান্ত। আর একে চমক আর রাজনীতির ইউটার্ন বলেছেন খোদ বিএনপি মহাসচিব। তবে মহাসচিব নিজে শপথ না নেয়ায় তার আসন বগুড়া- ৬ এরই মধ্যে শূন্যও ঘোষণা করা হয়েছে। এসব নিয়ে চ্যানেল আইয়ের সঙ্গে কথা বলেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
ভিডিও: সজল








