নাটোরে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ দফায় দফায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধার মুখে পড়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে শহরের আলাইপুরস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের জন্য জড়ো হতে থাকে দলীয় নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সেসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে মিছিল করতে করতে হামলা চালানোর চেষ্টা করে।
কিন্তু পুলিশি বাধার মুখে সে চেষ্টা ব্যর্থ হয়। সেসময় পুলিশি ব্যারিকেডের মধ্যে সংক্ষিপ্তভাবে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি।
সমাবেশে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চুসহ দলের নেতাকর্মীরা বক্তব্য দেন।








