আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার্লামেন্ট গঠনের ফাঁদ তৈরি করেছে বিএনপি। এবার অার সে ফাঁদে পড়বে না অাওয়ামী লীগ। বিএনপি অংশ না নিলেও নির্বাচনে অংশগ্রহণকারী দলের সঙ্কট হবে না।
প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অাওয়ামী যুবলীগের এক অালোচনায় একথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, নির্বাচনে বিএনপি না এলেও গণতন্ত্র অব্যাহত থাকবে। নির্বাচনের ট্রেন কারো জন্য থেমে থাকবে না। খুলনা নির্বাচন থেকে শিক্ষা নিন। বিএনপি স্বাধীন নির্বাচন কমিশন চায়না। তারা না জিতলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে অভিযোগ করবে, এটাই স্বাভাবিক।
খুলনা নির্বাচনে দুই তিনটা অনিয়ম হয়েছে স্বীকার করে ওবায়দুল কাদের বলেন, এই দুই একটা অভিযোগে গোটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি।







