আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অাওয়ামী লীগের অর্জনকে অস্বীকার করতে গিয়ে দেশের অর্জনকে অস্বীকার করছেন বিএনপি। আর দেশের অর্জনকে স্বীকৃতি না দিয়ে বিএনপি ছোট মনের পরিচয় দিয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর শেখ রাসেল রোলার স্কোটিং কমপ্লেক্সে অাওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটির অায়োজিত ‘মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নিরসন’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, বিএনপি শুধু পার্টিইজম করে। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কথা বলে কিন্তু দেশের মাদক, জঙ্গি, সন্ত্রাসের বিরুদ্ধে একটিও কথা বলে না। তাদের টার্গেট হচ্ছে যেন তেন ভাবে ক্ষমতায় যাওয়া।
মাদক অাজ সুনামির মতো ভয়াবহ অাকারে থাবা দিচ্ছে। এখনো মাদকের উপদ্রব্য বেড়ে গেছে। মাদক অাছে বলেই সন্ত্রাসী অাছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের এ নেতা।
‘তাই জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শুধু সভা, সেমিনার করে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন করা যাবে না। তাই অামাদেরকে জনগনকে সাথে নিয়ে কার্যকর ভাবে প্রতিরোধ গড়ে তোলতে হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি এমন একটি দল যারা দেশের সাফল্যের জন্য গর্ববোধ করে না। তাই তারা বাংলাদেশ মহাকাশে একটি শব্দও উচ্চারণ করে না।
“মালয়েশিয়ার নির্বাচন থেকে শিক্ষা নিন” বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মালয়েশিয়া নির্বাচন থেকে আপনারা শিক্ষা নিন।
‘আপনাদের দুর্নীতির কারণে ২০০৮ সালে আমরা ক্ষমতায় এসেছিলাম। আপনাদের শিক্ষা হয় নি। আপনাদের দলের চেয়ারপার্সন দুর্নীতি গ্রস্থ। আপনার ক্ষমতায় থাকাকালীন হাওয়া ভবনের দুর্নীতির কথা দেশের মানুষ ভুলে যায় নি। দুর্নীতি আর বিএনপি সমর্থক এটা সবাই জানে।’
তিনি আরও বলেন, বিএনপি উদোর পিন্ডি, বুদর ঘাড়ে চাপিয়ে দিতে চায়। তারা নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে চায়। আমাদের শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন। তিনি বিশ্বের মধ্যে সেরা সৎ শাসকদের একজন। এই সরকারের দুর্নীতির কথা কেউ বলতে পারবে না।
সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, বিএনপি শেখ হাসিনা ছাড়া মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে একটি কথাও বলেছে?
যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু’র সভাপতিত্বে শীর্ষক সেমিনারে মূখ্য অালোচক হিসেবে বক্তব্য রাখেন অাওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ।










