চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির তমিজ উদ্দিনের বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
আদালত, রাজনীতি
A A
বিএনপি-তমিজ উদ্দিন

ঢাকা-২০ আসনের বিএনপির প্রার্থী তমিজ উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসির দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতির আদালত। এ বিষয়টি বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত বুধবার এই আদেশ দেন।

আদালতে তমিজ উদ্দিনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিক। আর রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী বেনজির আহমেদের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ তমিজ উদ্দিনের বিষয়ে ইসি দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে রুলসহ আদেশ দেন।

এর আগে তমিজ উদ্দিন ধামরাই উপজেলা চেয়ারম্যান পদ থেকে ২৮ নভেম্বর পদত্যাগপত্র জমা দেন। তবে তা গৃহীত হওয়ার আগেই তিনি মনোনয়নপত্র জমা দেন। এরপর রিটার্নিং কর্মকর্তা গত ২ ডিসেম্বর তা বাতিল করেন।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করলে ইসি ৬ ডিসেম্বর আপিল মঞ্জুর করে তমিজ উদ্দিনকে বৈধ প্রার্থী ঘোষণা করেন। পরে ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী বেনজির আহমেদের এক রিটের পরিপ্রেক্ষিতে ইসির সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করেন। যার ফলে তমিজ উদ্দিনের নির্বাচনে অংশ নেয়া আটকে যায়।

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনবিএনপিবিএনপির মনোনয়নপত্রমনোনয়নমনোনয়নপত্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচন যেন দুধভাত খেলা, আমার কর্মীরা দুধভাত!

পরবর্তী

বক্স অফিসে অক্ষয়-রজনীর দাপট অব্যাহত, ৭০০ কোটির পথে ২.০

পরবর্তী

বক্স অফিসে অক্ষয়-রজনীর দাপট অব্যাহত, ৭০০ কোটির পথে ২.০

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু প্রধানমন্ত্রীর

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT