চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি’র ডাকা হরতাল চলছে, জনজীবন স্বাভাবিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫১ পূর্বাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২০
- লিড নিউজ, বাংলাদেশ, রাজনীতি
A A
বিএনপি-হরতাল-স্বাভাবিক

ঢাকা দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল পালন হচ্ছে আজ। তবে হরতালেও রাজধানীর বিভিন্ন স্থানে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।

রোববার ভোর ৬টার দিকে হরতাল শুরু হয়েছে, যা চলবে একটানা সন্ধ্যা ৬টা পর্যন্ত। হরতালে নির্বাচন-পরবর্তী যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলে জানানো হয়েছে।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রাস্তায় গণপরিবহনের উপস্থিতি কিছুটা কম। রাস্তাঘাট অন্যান্য দিনের চেয়ে বেশ ফাঁকা রয়েছে। তবে সময়ের সাথে সাথে রাজপথে যানবাহনের সংখ্যা বাড়ছে।

ঢাকাবাসীকে স্বাভাবিকভাবেই নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলাচল করতে দেখা গেছে। শাহবাগ, মগবাজার, মিরপুর, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় খুলছে দোকানপাট।

হরতাল রাজধানীর জনজীবনে তেমন প্রভাব না ফেললেও এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হচ্ছে। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রুহুল কবীর রিজবীর নেতৃত্বে হরতাল সফল করার জন্য নেতাকর্মীরা অবস্থান করছেন।বিএনপি-হরতাল-স্বাভাবিক

তবে নয়াপল্টন ছাড়া অন্য কোনো এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি নেই। এছাড়া নয়াপল্টন কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান করলেও তাদের খুব একটা তৎপরতা দেখা যায়নি।

Reneta

রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারি ফলাফলে বিপুল জয় পেয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত দুই মেয়রপ্রাথী। উত্তরে বিজয়ী হয়েছেন আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নূর তাপস।

শনিবার দিবাগত মধ্যরাতে বেসরকারিভাবে তাদেরকে নির্বাচিত ঘোষণা করেন সিটি নির্বাচনের দায়িত্বে থাকা দুই রিটার্নিং কর্মকর্তা।

ঢাকা উত্তরে সবগুলো কেন্দ্রে (১৩১৮) নৌকা মার্কায় আতিকুল ইসলাম পেয়েছেন ৩ লাখ ৭০ হাজার ৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ১২ হাজার ৫৭৭ ভোট।বিএনপি-হরতাল-স্বাভাবিক

আর দক্ষিণে ১১৫০টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপস নৌকা প্রতীকে পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে ইশরাক হোসেন পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা সিটি নির্বাচনঢাকা সিটি নির্বাচন ২০২০বিএনপির হরতালহরতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-মিশর লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনা আজ সবদিক দিয়েই অনেক এগিয়ে: মামুন জোয়ার্দ্দার

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যতদিন হুমকি চলবে, ততদিন চূড়ান্ত আলোচনা নয়: আরাঘচি

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT