বিএনপি ঘোষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহার যুদ্ধাপরাধী-রাজাকারদের বাঁচানোর জন্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন: বিজয়ের মাসে ঘোষিত দলটির নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের পক্ষাবলম্বন করেছে। বিএনপির এই ইশতেহার নিবন্ধন বাতিল হওয়া রাজাকার ও আলবদরদের পোষণ ও পুনর্বাসনের ইশতেহার। তাদের ইশতেহার জামায়াতকে রাজনৈতিক বৈধতা দেয়ার ইশতেহার। যা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বরাবরের মত চরম আঘাত। তাদের ইশতেহারে জনগণ হতাশ হয়েছে।






