চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিতে আস্থা রাখতে হিন্দুদের প্রতি আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৯ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

হিন্দু ধর্মাবলম্বীদেরকে বিএনপির উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, আমরা সবসময় আপনাদের (হিন্দুদের) সঙ্গে আছি। বিপদে-আপদে; সুখে-দুখে থাকব। আমাদের উপর আস্তা রাখুন।

এসময় বিএনপি সরকার গঠন করতে পারলে সংখ্যালঘু সম্প্রদায়ের ‘নৈতিক’ দাবিগুলো বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আজ আমরা ৫ জন দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছি। যে দুটি মাললায় তাকে সাজা দেয়া হয়েছে, তার একটিতে অভিযোগ অরফানেজ ট্রাস্টের অর্থ সঠিকভাবে ব্যয় করেননি। আর চ্যারিটেবল মামলার অভিযোগে বলা হয়েছে, জমি কেনার টাকা তছরুপ করেছেন। এসব প্রতিহিংসা থেকে করা হয়েছে। খালেদা জিয়া প্রতিহিংসার শিকার।

তিনি বলেন, আজ হাজার হাজার কোটি টাকার লোপাট হচ্ছে, ব্যাংক ফাঁকা। এসবের কোনো তদন্ত হয় না। সাজা দুরে থাক কারও নামে মামলাও হয় না। প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ১৫টি মামলা হয়েছিল ১/১১ এর সময়ে। অথচ তার মামলাগুলো খারিজ করে দেয়া হয়েছে।

Reneta

বিএনপির এই নেতা আরও বলেন, আমাদের শত শত নেতা গুম, খুন হয়েছে। ৯২ হাজার মামলায় আসামি ২৫ লাখ। কত নেতাকর্মী বাড়িছাড়া, তার হিসাব নাই। এমন গ্রামও আছে, যেখানে বিএনপির নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারেন না। গত ১ সেপ্টেম্বর থেকে ৪ হাজার ৭০০ গায়েবি মামলা দেয়া হয়েছে। তফসিল ঘোষণার পরেও মামলা দেয়া হচ্ছে, সরকার সমাজকে ধ্বংস করে দিয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সংগঠনের নেতা বিজন কান্তি সরকার, অ্যাডভোকেট দীনবন্ধু রায়, গোবিন্দ চন্দ্র প্রামানিক, নৃপেশ রঞ্জন সরকার, ড. সোনালী রানী দাস, ডা. এমকে রায়, অ্যাডভোকেট বিধান দিশারী গুস্বামী, সুব্রত কুমার দাস, প্রতিভা বাচী, প্রশান্ত হালদার, সন্তোষ কুমার মাহাতু, উত্তম কুমার দাস, রিপন দে প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, নিরাপত্ত সমন্বয়কারী মো. ইসহাক, চেয়ারপার্সনের প্রেস ইউংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনফখরুলমির্জা ফখরুলসেমি লিডহিন্দু সম্প্রদায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শব্দ ও সত্যের অবিনাশী কারিগর: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্মরণে

জুলাই ৯, ২০২৬

আবাসন শিল্পে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু নিছামনি হত্যার ২৫ দিনে আদালতের রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ পুলিশকে আরও প্রযুক্তিনির্ভর করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জুলাই ৯, ২০২৬
ছবি: এনসিপির সদস্য সচিব আখতার হোসেন (সংগৃহীত)।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতের রায় ইতিবাচক: আখতার হোসেন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT