রাজনৈতিক বক্তব্য না দিয়ে বিএনপিকে হাওরবাসীর পাশে থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, এতোদিন বিএনপি চেয়ারপার্সন সেখানে কেন যাননি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ জামালের ৬৪তম জন্মদিনে সকালে বনানী কবরস্থানে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পর ওবায়দুল কাদের এ কথা বলেন। কবরস্থানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করে।
১৯৭৫ এর ১৫ই আগস্ট সেনাবাহিনীর কিছু বিপথগামী ও উচ্ছৃঙ্খল সদস্যের হাতে পরিবারের সকল সদস্যদের মঙ্গে নিহত হন শেখ জামাল।







