চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিকে মাঠে নামতে দেয়া হবে না: ১৪ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A
নাসিম

আগামী শনিবার রাজধানীতে বিএনপিকে মাঠে নামতে দেয়া হবে না জানিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ওইদিন ঢাকা ১৪ দলের দখলে থাকবে। আমরা দেখবো কারা মাঠে নামবে, আর কারা নামবে না।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর ১৪ দলের সমাবেশ প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।

জোটের নেতাকর্মীদের যেকোনো চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে নাসিম বলেন, আপনারা এলাকায় প্রস্তুত থাকবেন, যেন ওই অপশক্তি (বিএনপি) মাঠে নামতে না পারে। ওদের মাঠে প্রতিহত করবেন, রাস্তায় প্রতিহত করবেন। চক্রান্তকারীরা মাঠে নামবে। আমরা দেখবো কারা মাঠে নামবে আর কে নামবে না।

‘আগামী একটা মাস আপনাদের কোন কাজ নেই। ১৪ দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পাড়া-মহল্লায় আপনারা সজাগ থাকবেন। কোন চক্রান্ত নৈরাজ্য হলে জনগণকে সঙ্গে নিয়ে ইনশাল্লাহ আমরা প্রতিহত করব।’

শনিবার পূর্ব ঘোষণা অনুযায়ী মহানগর নাট্যমঞ্চে সমাবেশ করবে ১৪ দল। একই দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা জানিয়েছে বিএনপি।

ঢাকা দখলের ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আগে থেকেই ঢাকা আমাদেরদখলে ছিল,  ইনশাল্লাহ আগামীতেও ঢাকা আমাদের দখলে থাকবে। শুধু ঢাকা নয় সারা বাংলাদেশ শেখ হাসিনার দখলে থাকবে।

Reneta

নির্বাচনে সেনা মোতায়েনের নামে সেনাবাহিনীকে উত্তেজিত করা হচ্ছে দাবি করে আওয়ামী লীগের সিনিয়র এ নেতা বলেন, সেনাবাহিনীকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে। সকলের মনে আছে ২০০১ সালে কিভাবে একটি দলকে পরাজিত করার চক্রান্ত করা হয়েছিল। পৃথিবীর কোন দেশে তাদের সেনাবাহিনীকে এভাবে ব্যবহার করা হয় না।

‘আমরা দেখেছি কিভাবে সেনাবাহিনীকে ব্যবহার করে অতীতে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশে কাজ করবে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে।’

নির্বাচনে সেনা মোতায়েনের অযৌক্তিক দাবি তুলে বিএনপি নির্বাচনী মাঠ গরম করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।

নির্বাচন বানচালের কোন চেষ্টা সফল হবে না মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে যে কোন দল অংশগ্রহণ করতে পারে। এ বিষয়ে আমাদের কোন প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু দুঃখজনক দুর্ভাগ্যজনক হলো, ঐ সমস্ত চেনা মুখগুলো যখন গণতন্ত্রের কথা বলে মাঠে নামে এদেশের মানুষের মধ্যে শঙ্কার সৃষ্টি হয়। যখনই এদেশে গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে, এই চেনা মুখগুলো নির্বাচনকে বিলম্বিত করার জন্য বারবার চেষ্টা করেছে। বাংলাদেশের মানুষ সব সময় গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। নির্ধারিত সময়ে নির্বাচন হবে।

১৪ দলের সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা প্রোগ্রামে আসবেন। সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ১৪ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। ঢাকার প্রতিটি ঘরে ঘরে এ বার্তা পৌঁছে দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে পাঞ্জাবে কৃষকদের র‍্যালি

জুলাই ১৪, ২০২৬

রাজধানীর ড্রেনে কী নেই? লেপ-তোশক-বালিশও উদ্ধার

জুলাই ১৪, ২০২৬

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT