চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিকে ভাঙ্গার জন্য নানা অপপ্রচার চালানো হচ্ছে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ১০, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপিকে ভাঙ্গার জন্য নানা প্রকার অপপ্রচার চালানো হচ্ছে হচ্ছে দাবি করে নেতাকর্মীদেরকে কোন ভুয়া খবরে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার  জাতীয় প্রেসক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার কতৃক আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, আমাদের দলের সর্বোচ্চ নেতা বেগম খালেদা জিয়া। তিনি যেখানেই থাকুন তাকে আমরা মান্য করি, তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কেউ নেই। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে দল পরিচালনা করছেন, দল ঐক্যবদ্ধ আছে। তিনি আমাদের যে নির্দেশনা দিচ্ছেন আমরা সেভাবে কাজ করছি। আমরা সেই নির্দেশনায় ঐক্যবদ্ধ থাকবো।

কারাবন্দি বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক জীবনের বর্ণনা করে মির্জা ফখরুল বলেন, এশিয়া মহাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মত ত্যাগী নেত্রী খুঁজে পাওয়া যাবে না। তিনি গণতন্ত্রের জন্য যে ত্যাগ শিকার করেছেন তা আর কোন রাজনীতিবিদ করেননি। তিনি সত্যিকার অর্থে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। সংসদীয় গণতন্ত্র চালু করার মাধ্যমে বেগম জিয়া তার সে কাজ শুরু করেছিলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপ্রতির স্ত্রী। তিনি রাজনীতি করে জেল খেটে এতো কষ্ট না করে সারাজীবন আরাম আয়েশের জীবন যাপন করতে পারতেন। কিন্তু তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বোভৌমত্ব রক্ষা করতে রাজনীতিতে এসেছেন। বেগম জিয়া দেশকে  সমৃদ্ধ করার লক্ষ্যে নারী শিক্ষাসহ প্রতিটি সেক্টরে কাজ করেছেন।

ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টারের পরিচালক বাবুল তালুকদারেরর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ,ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিবেগম খালেদা জিয়ামির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

মৃত্যুকে হার মানিয়ে নরওয়েকে বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছেন সোলবাকেন

জুলাই ১১, ২০২৬

মেসিই নেবেন আর্জেন্টিনার পেনাল্টি

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘চায়ের জনপদ’ সম্মাননা পেল শ্রীমঙ্গল প্রেসক্লাব

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা এগিয়ে, ইংল্যান্ড-নরওয়ে হবে উত্তেজনাময়: গোলাম সারোয়ার টিপু

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT