চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিকে ‘তওবা’ করতে বললেন ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ২১, মার্চ ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A

বিদেশীরা ক্ষমতায় বসাবে এমন মরীচিকার পেছনে না ঘুরে বিএনপিকে তওবা করে জনমুখী রাজনীতিতে ফিরে আসার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বিএনপিকে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিতব্য আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও আহবান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে বিএনপি নেতাদের প্রতি এ আহবান জানান।

আওয়ামী লীগ সরকার নাকি গনবিরোধী, স্বাধীনতা বিরোধী এবং রাষ্ট্রবিরোধী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তার এমন হাস্যকর বক্তব্য বছরের সেরা কৌতুকের মর্যাদা পেতে পারে।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে গাঁটছড়া বেঁধে যারা রাজনীতি করে, এবং সাম্প্রদায়িক অপশক্তির সাথে ক্ষমতা ভাগাভাগি করে তাদের মুখে এমন নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।

দেশ ও রাষ্ট্রবিরোধী রাজনীতি, নেতিবাচক কর্মকাণ্ড এবং দুর্নীতি ও অপকর্মের জন্য বিএনপি ইতিমধ্যে গণবিরোধী হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়েছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

Reneta

বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনে করেন তার আগে বিএনপির নিজের ঘরে গণতন্ত্র ফিরে আনা আবশ্যক।

তিনি আরও বলেন, নিজেদের দলে অগণতান্ত্র এবং স্বেচ্ছাচারিতা চর্চা করে বিএনপি কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, দেশবাসী তা আবারও জানতে চায়। বিএনপি মুখে যতই গণতন্ত্রের কথা বলুক প্রকৃতপক্ষে তারাই গণতন্ত্র বিরোধী অপশক্তি এবং গণতান্ত্রের চলমান অগ্রযাত্রায় প্রধান প্রতিবন্ধক।

বিএনপি নির্বাচন- ভীতি রোগে আক্রান্ত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অবিরাম সরকারের অন্ধ সমালোচনা এবং মিথ্যাচার এ রোগের লক্ষণ। বিএনপি রোগ সারাতে আবারও বিদেশী চিকিৎসকের কাছে ধর্না দিতে শুরু করেছে, কিন্তু এতে কোন লাভ হবে না। নালিশের রাজনীতি প্রকৃতপক্ষে বিএনপিকে নিজ দলের মেরুদণ্ডহীনতা আর সিদ্ধান্তহীনতাকেই স্পষ্ট করে তুলেছে।

তিনি বলেন, মসনদের মোহ বিএনপিকে স্বাভাবিক রাজনীতি এবং জনগণ থেকে দিন দিন দুরে সরিয়ে দিচ্ছে,কিন্তু জনগণ মোহগ্রস্ত নয়,তারা শেখ হাসিনা সরকারের উন্নয়নের রাজনীতিতে আস্থাশীল।

বিএনপি’র সময়কালের অন্ধকার লোডশেডিং এর যুগ পেরিয়ে আজ থেকে উন্নয়নের আলোয় উদ্ভাসিত দেশের প্রতিটি জনপদ এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সবসময় জনগণের সুখ-দুঃখের সাথে রয়েছেন দেশরত্ন শেখ হাসিনা। আর একথা বুঝতে পেরেই বিএনপি অগণতান্ত্রিক পথে হাঁটছে, চোরা গলির সন্ধান করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব বাদ দিয়ে বিএনপিকে আত্মশুদ্ধির পথে হাঁটার আহবান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের পর প্রথমবার অনুশীলনে মেসি

জুলাই ৩০, ২০২৬

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

জুলাই ৩০, ২০২৬

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদ

জুলাই ৩০, ২০২৬

সিডনিতে ‘বাংলাদেশ নাইট’-এর মঞ্চ মাতাবেন রুনা লায়লা

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT