সরকার বিএনপিকে কাউন্সিল করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে দলটি। দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন সরকার সাংবিধানিক অধিকার হরণ করেছে।
বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দেশে মানবাধিকার নেই, মৌলিক অধিকার নেই, এমনকি সংগঠন করার সংবিধান স্বীকৃত অধিকারটুকুও ছিনিয়ে নিয়েছে সরকার।
বিভিন্ন জেলায় গণ-গ্রেফতার করে সরকার বিএনপির সাংগঠনিক কার্যক্রমে বাধা দিচ্ছে, এটি পলিটিক্যাল পার্টি রেগুলেশনের বিরোধী বলেও মন্তব্য করেন তিনি।






