সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিও সংখ্যালঘুদের মতো নির্যাতিত হচ্ছে। গণতান্ত্রিক অধিকার মিছিল, সমাবেশ করতে না দিয়ে সরকার সংবিধান লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন তিনি।
নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, সোহরাওয়ার্দি উদ্যানে অনুমতি না দেয়ার পর তারা নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও সমাবেশ করার অনুমতি পাননি। অথচ সরকারি দল ঠিকই সভা সমাবেশ করছে।
আগামী ১৩ নভেম্বর বিএনপি আবারও সমাবেশের অনুমতি চেয়েছে। ২৭টি শর্তে ১৩ নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করতে দুপুরে অনুমতি দিয়েছে ডিএমপি।










