চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিও একদিন আওয়ামী লীগের মতো আনন্দ করবে: নজরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ১৬, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

খালেদা জিয়াকে জেলে নিয়ে আওয়ামী লীগ যেভাবে আনন্দ করছে সেভাবে খালেদা জিয়াকে মুক্ত করে বিএনপিও একদিন আওয়ামী লীগের মতো আনন্দ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, আওয়ামী লীগ আনন্দ করুক। বিএনপি আনন্দ করবে সেদিন, যেদিন সকল মানুষ নিয়ে রাস্তায় নেমে খালেদা জিয়াকে মুক্ত করবে।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন: আসুন সাহস নিয়ে রাস্তায় নামি। তাহলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব হবে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।

নজরুল ইসলাম খান বলেন: মাওলানা ভাসানীর সময় যতো আন্দোলন সংগ্রাম হয়েছে সবখানে তিনি অংশগ্রহণ করতেন। তিনি জনগণের জন্য কাজ করতেন। সব সময় হক কথা বলতেন। যারা হক কথা পছন্দ করে না, তারা মাওলানা ভাসানীর হক কথা বলা বন্ধ করে দিয়েছেন। যদি কেউ হক কথা বলে তাহলে তাকে জেলে যেতে হয়।

তিনি বলেন: বেগম খালেদা জিয়াও হক কথা বলার জন্য আজ জেলে আছেন। খুবই অন্যায়ভাবে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে সরকার বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। গণতন্ত্রকে মুক্ত করতে হলে গণতান্ত্রিক আন্দোলনে বারবার নেতৃত্ব দিয়ে বিজয়ী হওয়া সেনাপতি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

Reneta

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং কৃষিবিদ হাসান জাফির তুহিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ানজরুল ইসলাম খানবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT