পোল্যান্ডের ক্রাকোভে বায়ু দূষণ বন্ধ করতে জন্য ড্রোন ব্যবহার করা শুরু হয়েছে।
ড্রোনের সাহায্যে বাতাসে বিভিন্ন উপাদানের পরিমাণ পর্যবেক্ষণ করা হবে। এর মাধ্যমে বোঝা যাবে শহরের কোন জায়গায় দূষণের পরিমাণ সব চেয়ে বেশি। ইউরো প্রজেক্ট লিমিটেডের পাওয়েল কালিজ এ ড্রোন নির্মাণ করেছেন।
স্টোভ কিংবা ছাদের চিমনি থেকে বের হওয়া ধোঁয়ার পরিমাণও বিশ্লেষণ করবে এ ড্রোন। এটি কেবল নির্দিষ্ট প্রতিষ্ঠানকেই তথ্য দেবে। কাজ করবে শুধু সকাল আর রাতে।
পোলিশ সরকার শিগগিরই এ বিষয়ে আইন পাশ করতে যাচ্ছে।
ভিডিওটি দেখতে নীচে ক্লিক করুন :










