সাম্প্রতিক একটি
গবেষণায় মস্তিষ্কের টিস্যুর নমুনায় দূষণের ক্ষুদ্র কণা পাওয়া গেছে। আলঝেইমার মতো রোগের জন্য এই কণাগুলো দায়ী বলে ধারণা। বায়ু
দূষণের ফলে স্বাস্থ্য ঝুঁকির বিবেচনায় এ তথ্য ভীতিকর বলে অভিমত
গবেষকদের।
ল্যাঞ্চেস্টার ইউনিভার্সিটির বিজ্ঞানীদের নেতৃত্বে পরিচালিত গবেষণাটি প্রকাশিত হয়েছে প্রোসিডিংস অব দ্য ন্যাশোনাল এ্যাসেম্বলি অব সায়েন্সে (পিএনএএস)।
ওই গবেষণা চলাকালে ৩৭ জনের মস্তিষ্কের টিস্যুর নমুনা বিশ্লেষণ করা হয়। এর মধ্যে মেক্সিকো সিটির (দূষণের জন্য কুখ্যাত) সাবেক অধিবাসী এবং মৃত ৩ থেকে ৮৫ বছর বয়সী ২৯ জন এবং নিউরোডিজেনের্যাটিভ রোগে মারা যাওয়া ম্যানচেস্টার এলাকার ৬২-৯২ বছর বয়স্ক ৮ জন।








