চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ুদূষণ কমাতে বিনামূল্যে গণপরিবহন সেবার পরিকল্পনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৮
পরিবেশ
A A

ভয়াবহ বায়ুদূষণ সমস্যায় ভুগছে জার্মানি। দূষণ নিয়ন্ত্রণে তারা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চাপের সম্মুখিন। এমন পরিস্থিতিতে দূষণ মোকাবেলায়  পরীক্ষামূলকভাবে বিনামূল্যে গণপরিবহন ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়েছে জার্মান সরকার।

সবচেয়ে বেশি দূষণের শিকার ৫টি শহরে এই পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে বিবেচনা করা হচ্ছে। এই শহরগুলোর মধ্যে রয়েছে- বন, এসেন, রুইটলিঙ্গেন, ম্যানহেইম এবং স্টুটগার্টের দক্ষিণের হেরেনবার্গ শহর। মঙ্গলবার জার্মান গণমাধ্যমের হাতে আসা একটি চিঠির বরাতে এমনটি জানা যায়।

চিঠিটি পাঠানো হয়েছে ব্রাসেলসে ইউরোপিয়ান এনভায়রনমেন্ট কমিশনার কার্মেনু ভেলার কাছে। আর তা লিখেছেন জার্মান পরিবেশ মন্ত্রী বারবারা হেন্ড্রিক্স, কৃষি মন্ত্রী ক্রিশ্চিয়ান স্মেট এবং চ্যান্সেলারি অফিস চীফ পিটার আল্টমেয়ার।

এই প্রস্তাবনার মাধ্যমে জনগণকে নিজস্ব গাড়ি ব্যবহার থেকে বিরত রাখতে উদ্বুদ্ধ করতে চায় জার্মান সরকার। এর মাধ্যমে নাইট্রোজেন ডাই অক্সাইড নিরসনসহ অন্যান্য ক্ষতিকর কণার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

চিঠিটিতে বৃহৎ পরিবহন গাড়ির জন্য ‘লো ইমিশন জোনস’ (গাড়ির দূষণ নিয়ন্ত্রণে ধোয়া নির্গমণের সীমা বেধে দেয়া, এর অন্যথায় জরিমানার ব্যবস্থা) প্রচলন করা, বিদ্যুত চালিত ট্যাক্সির সংখ্যা বাড়ানো এবং বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে উৎসাহিত করার প্রস্তাব রয়েছে।

তবে জার্মান পরিবহন কোম্পানিগুলোর সংস্থা (ভিডিভি) একটি সংবাদ সংস্থাকে এই পরিকল্পনা নিয়ে নেতিবাচক মনোভাব জানায়। বিশেষ করে অর্থ খরচের বিষয়টি নিয়েই তাদের প্রশ্ন বেশি।

Reneta

ভিডিভির মতে, জার্মানির মহানগর গণপরিবহন কোম্পানির হাতে আসা অর্থের অর্ধেকই আসে টিকিট বিক্রির মাধ্যমে– যা বছরে প্রায় ১২ বিলিয়ন ইউরো (১৪.৮ বিলিয়ন ইউএস ডলার)। ভিডিভির মুখপাত্র বলেন, শেষ পর্যন্ত, করদাতাদেরই এই ব্যয় বহন করতে হবে।

জার্মান সরকারের এই চিন্তা পরিবেশ দূষণমুক্ত রাখতে রাখতে এবং জার্মান গাড়ি নির্মাতাদের আশ্বস্ত করতে বার্লিনের সর্বশেষ চেষ্টা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইইউগণপরিবহনজার্মানি
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT