চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্ন মিউনিখের মধুর প্রতিশোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ন ০৪, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

আর্সেনালের কাছে দুই সপ্তাহ আগে হেরে যাওয়ার চরম প্রতিশোধ নিয়েছে বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে আর্সেন ওয়েঙ্গারের দলটিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের প্রথম মিনিট থেকেই অতিথিদের রক্ষণে প্রচণ্ড চাপ তৈরি করে বায়ার্ন। দ্রুত সাফল্যও পেয়ে যায় স্বাগতিকরা। দশম মিনিটে গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শককে আনন্দের উপলক্ষ এনে দেন দুর্দান্ত ফর্মে থাকা রবার্ট লেভানডফস্কি।

২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলে বায়ার্ন। ফিলিপ লামের ক্রসে থেকে বল জালে পাঠান টমাস মুলার। আর প্রথমার্ধের শেষ দিকে চমৎকার এক গোলে স্কোরলাইন ৩-০ করে জয়টাও প্রায় নিশ্চিত করে ফেলেন দাভিদ আলাবা।

বিরতির পর আর্সেনাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সফল হয়নি। উল্টো ৫৫তম মিনিটে ব্যবধান বাড়ায় বায়ার্ন। বদলি হিসেবে নামার ২৫ সেকেন্ডের মাথায় স্কোরবোর্ডে নাম লেখান আরিয়েন রবেন। ৬৯তম মিনিটে সান্ত্বনার গোলটি পায় আর্সেনাল।

৮৯তম মিনিটে মুলার নিজের দ্বিতীয় গোল করে বিশাল জয় নিশ্চিত করেন। পাল্টা আক্রমণে কস্তার পাস পেয়ে ১৮ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন জার্মান এই ফরোয়ার্ড।

এই জয়ে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি নকআউট পর্বে ওঠার সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে বায়ার্নের। অন্যদিকে, গ্রুপে তৃতীয় হারে কোণঠাসা হয়ে পড়েছে আর্সেনাল।

Reneta

সব ধরনের ফুটবলে চার ম্যাচ পর জয়ে পেয়েছে চেলসি। উইলিয়ানের নৈপুণ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘জি’ গ্রুপের ম্যাচে দিনামো কিয়েভকে ২-১ গোলে হারিয়েছে জোসে মরিনহোর শিষ্যরা।

Jui  Banner Campaign
ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগবায়ার্ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজি-জুভেন্টাসও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT