অবৈধ বোলিং অ্যাকশন থেকে মুক্তির পর বাসায় ফিরে অগনিত ভক্তের ভালোবাসায় সিক্ত হয়েছেন টাইগার পেস সেনসেশন। মিরপুরের শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে ঢাকার মোহাম্মদপুরের বাসায় ফিরতেই তকে ঘিরে অভিনন্দন জানায় স্থানীয় মানুষজন।
এসময় তাদেরকে তাসকিনের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। এরপরই তাসকিন এ সংক্রান্ত একটি ছবি ফেসবুকে পোস্ট করে লেখেন: বাসায় ফিরে উষ্ণ অভিনন্দন…… স্রষ্টাকে ধন্যবাদ।
এর আগে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সানি-তাসকিনের ব্রিজবেনের পরীক্ষায় বৈধ প্রমাণিত হয়েছে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ফিরতে আর কোনো বাধা নেই তাদের।








