চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি নির্মাণে ‘সোলার টাইলস’, বদলে দিচ্ছে সবকিছু

শাহাদাত হোসেন শাহাদাত হোসেন
১০:৪৪ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একেক সময় একেকটি প্রযুক্তি দিয়ে পুরো বিশ্বকেই তাক লাগিয়ে দেওয়াই এলোন মাস্কের কাজ। তাঁর এসব প্রযুক্তির কোনোটি শেষ পর্যন্ত টিকে গেলেও কোনোটি আবার খুব একটা সুবিধা করতে পারে না। এজন্য অনেকেই তাকে ‘পাগলাটে’ বলেও আখ্যায়িত করে থাকেন।

শুধুমাত্র সৌরশক্তি দিয়েই পুরো মার্কিন যুক্তরাষ্ট্র চলতে পারে, এমনটাই বিশ্বাস করেন এলোন মাস্ক। তাঁর মতে, এর জন্য দরকার হবে কেবল ১০০ বর্গমিটার এলাকাজুড়ে বসানো সোলার প্যানেল। আর তাতেই পুরো মার্কিন মুল্লুকের বিদ্যুতের চাহিদা মিটবে।

সোলার টাইলস

তবে ১০০ বর্গমিটার এলাকাজুড়ে সোলার প্যানেল বসাতে না পারলেও প্রতিটি বাড়িতে সোলার রুফ তৈরির কাজ ঠিকই শুরু করেছেন মাস্ক। গত বছরের শেষের দিকে এলোন মাস্কের প্রতিষ্ঠান টেসলা বাজারে এনেছিল ছাদে ব্যবহারের জন্য সোলার টাইলস, পাওয়ার ওয়াল ২ এবং পাওয়ার প্যাক ২ ব্যাটারি। গত বছরই সোলারসিটি নামের একটি প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করেছিল টেসলা। এ প্রতিষ্ঠানটি মূলত ফটোভোল্টেক তৈরি করে থাকে। আর এরপর থেকেই সোলার টাইলস ব্যবহার করে সোলার রুফ নির্মাণে কাজ শুরু করে টেসলা।

কী এই সোলার টাইলস?

এই সোলার টাইলস মূলত এক ধরনের সোলার প্যানেল। পুরো ছাদজুড়ে থাকবে এমন অনেক সোলার টাইলস যা পুরো ছাদকে পরিণত করবে সোলার রুফ বা ছাদে। তবে সাধারণ প্যানেলের থেকে এর গঠনে কিছুটা পার্থক্য রয়েছে। এই সোলার রুফ সিস্টেমে আছে ফটোভোল্টেক সেল যা আবার রঙ্গিন ল্যুভর ফিল্ম ও গ্লাস টাইলস দিয়ে আবৃত।

সোলার টাইলস

দিনের বেলা এই সোলার রুফ বিদ্যুৎ উৎপন্ন করবে যা জমা থাকবে টেসলা পাওয়ারওয়াল ব্যাটারিতে। বাসাবাড়ির জন্য ব্যবহার করা হবে ১৪ কিলোওয়াট ঘণ্টা ক্ষমতার একটি ব্যাটারি। তবে প্রয়োজন হলে আরও বাড়তি ক্ষমতার ব্যাটারিও ব্যবহার করা যাবে। দিনে সঞ্চিত এই বিদ্যুৎ দিয়েই মিটবে রাতের প্রয়োজন।

এলোন মাস্কের পরিকল্পনা

বর্তমানে উচ্চহারে ব্যবহৃত জীবাশ্ম জ্বালানীর যোগান ক্রমেই ফুরিয়ে আসছে। সৌরশক্তি হতে পারে জীবাশ্ম জ্বালানীর অন্যতম বিকল্প। মাস্কের মতে, আগামী ১৫ বছরের মধ্যে অবস্থা পুরো পাল্টে যাবে। তখন প্রতিটি বাড়িতে সোলার রুফ হবে একেবারে সাধারণ চিত্র।

সোলার টাইলস

তবে সোলার রুফ দিয়ে তৈরি বাড়ি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ রাখছেন না মাস্ক। অস্ট্রেলিয়ার একটি উপশহরও এই পরিকল্পনার উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে। সেখানে প্রতিটি বাড়িতে থাকবে টেসলার সোলার রুফ। আর তাই অনেকেই শহরটিকে ‘টেসলা টাউন’ বলেও অভিহিত করছেন।

ট্যাগ: এলোন মাস্কটেসলাসৌরশক্তি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘দেসপাসিতো’ কি হার মানবে ‘হাভানা’র কাছে?

পরবর্তী

ভ্রাম্যমাণ আদালত চলতে পারবে আরো পাঁচ সপ্তাহ

পরবর্তী
ভ্রাম্যমাণ আদালত

ভ্রাম্যমাণ আদালত চলতে পারবে আরো পাঁচ সপ্তাহ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হিটলারের রহস্যময় গোপন তথ্য প্রকাশ করলো সিআইএ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে যা বললেন আইনমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানগণ।

“সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার”

আগস্ট ২৫, ২০২৬

দক্ষিণ কোরিয়া থেকে অস্কারে ‘পসিবল লাভ’, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে একঘরে করতে যেসব দেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে চাইছে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT