পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আর্থিক লাভের কথা চিন্তা করে বাড়ির আঙ্গিনা সবুজে ঢেকে ফেলেছেন এক পরিবেশপ্রেমী। শরীয়তপুরের দক্ষিণ বিলাসখান গ্রামে তার বাড়ি এখন পাখ-পাখালির নিরাপদ আশ্রয়স্থল।
পরিবেশকর্মীরা বলছেন, ব্যক্তি পর্যায়ের এমন উদ্যোগ জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ব্যাপক ভূমিকা রাখতে পারে।
উদ্যোগটি শরীয়তপুর পৌরসভার দক্ষিণ বিলাসখান গ্রামের আব্দুর রাজ্জাক সাকিদারের। বেশি বেশি গাছ লাগালে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়, টেলিভিশনে এমন তথ্য দেখে অনুপ্রাণিত হন তিনি। নিজ বাড়ির খালি জায়গায় অন্তত ২০ প্রজাতির দেশি ফলসহ নানান ধরণের গাছ লাগিয়েছেন।
বাড়িটি এখন পাখ-পাখালির অভয়ারণ্য। দেশিয় ফুল-ফলের সুবাস আর পাখির কিচিরমিচির শব্দে তার বাড়ি আজ আদর্শ বাড়িতে পরিণত হয়েছে। পরিবেশকর্মীরা বলছেন, আব্দুর রাজ্জাকের বাড়িটি মডেল হতে পারে। পরিবর্তিত জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এরকম ছোট ছোট উদ্যোগই বড় ফল বয়ে আনবে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







