চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস্তব জীবনে অভিনয়টা আমার পছন্দ নয়: সাইমন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ন ০৫, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

‘পর্দায় আমি ভালো অভিনেতা হতে চাই। বাস্তব জীবনে অভিনয়টা আমার পছন্দ নয়। আমি জানি, জীবন একটাই। সেই জীবনে সবার ভালোবাস নিয়ে চলাটাই গুরুত্বপূর্ণ। তবে সবার কাছে দোয়া চাই, যেন পর্দায় আমি ভালো অভিনয় করতে পারি।’

-বলছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক। শনিবার দুপুরে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তারকা কথন’ এ অতিথি হয়ে আসেন তিনি।

নায়ক নাকি অভিনেতা, কোনটায় স্বস্তি সাইমনের? এমন প্রশ্নে সরল মন্তব্য এই চিত্রনায়কের। জানালেন, অভিনেতা হওয়ারই বাসনা লালন করেন মনের মধ্যে।

নিজের সম্পর্কে এই অভিনেতা বলেন, আমার মধ্যে হিরোইজম ব্যাপারটা একদম চাই না। হিরো ঠিকাছে, কিন্তু আমি খুব সিম্পলভাবে থাকতে চাই। আমি চাই সবাই আমাকে ভালোবাসুক, বিশ্বাস করুক। আমি যা বলবো, সেটাই যেন করার চেষ্টা করি। এই যে সাধারণভাবে চলাটা, আমি খুব এনজয় করি।

নিজের বয়স নিয়েও লুকোচুরি করতে রাজি নন সাইমন। জানালেন তার জন্ম বছর ৩০ আগস্ট ১৯৮৫। বললেন, ‘বয়স কোনো ফেক্ট না। নিজেকে ধরে রাখা হলো গুরুত্বপূর্ণ।’

ফিল্ম পলিটিক্স নিয়েও কথা বলেন এই নায়ক। জানালেন, ফিল্ম পলিটিক্স বলে কোনো শব্দ নেই। ফিল্ম মানে বড় পর্দা। চলমান যে চিত্র, সেটাই চলচ্চিত্র। সেখানে পলিটিক্সের জায়গা নেই। এখানে কে কতোটুকু কাজ করলো, দর্শক সেটাই দেখবে। আর যে পলিটিক্স এর কথা উঠছে, সেটা সব জায়গাতেই আছে। নাটক, চলচ্চিত্র এমনকি মানুষের পরিবারেও আছে। সেটা এতো বড় কিছু না। কারণ পলিটিক্স কিন্তু খুব পবিত্র একটি শব্দ। এখন কে কীভাবে ব্যবহার করবে, সেভাবেই আমরা রিটার্ন পাবো।

২০১০ সালে প্রথম শুটিং শুরু করেন সাইমন। ২০১২ সালে প্রথম সিনেমা মুক্তি। ছবির নাম ‘জী হুজুর’। এই ছবির মধ্য দিয়েই চলচ্চিত্রে পা রাখেন তিনি। যদিও ছবিটি দর্শক মহলে খুব একটা সাড়া ফেলেনি, তবে তার পরের ছবি ‘পোড়ামন’ দারুণভাবে দর্শক সমাদৃত হয়। ব্যবসায়িকভাবেও সফল হয় ছবিটি।

এরপর শুধু সামনে এগিয়ে চলা। অভিনয় জীবনের আট বছরের মধ্যেই ২০১৮ সালে বছরের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রতিক্রিয়ায় এই তারকা বলেন, এতো কম সময়ে দর্শকের যে ভালোবাসা পেয়েছি, তা বলার অপেক্ষা রাখে না। এই ভালোবাসাই সম্বল মনে করি। আগামিতে মানুষের ভালোবাসা নিয়েই পথ চলতে চাই।

করোনার কারণে মুক্তির প্রতীক্ষায় আছে ‘আনন্দ অশ্রু’ নামের একটি ছবিসহ বেশ কয়েকটি ছবি। শুটিংও ঝুলে আছে একাধিক ছবির।

ট্যাগ: আনন্দ অশ্রুফিল্ম পলিটিক্সলিড বিনোদনসাইমনসাইমন সাদিকসায়মন সাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT