চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসে আগুন: ১৪৯ জনকে আসামি করে ৪ মামলা, গ্রেপ্তার ১৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ১৩, নভেম্বর ২০২০
অপরাধ
A A

রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় ১৪৯ জনকে আসামি করে শাহবাগ ও পল্টন থানায় ৪ টি মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনায় এ পর্যন্ত ১৩ জন গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পুলিশ বলছে, আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার উদ্দেশেই সরকারি বাস ও রাস্তায় চলাচল করা যানবাহনের অগ্নিসংযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বংশাল, শাহবাগ, মতিঝিল, খিলগাঁও, প্রেসক্লাব ও গোলাপশাহ মাজার এলাকায় ছয়টি বাসে আগুন দেয়া হয়। আওয়ামী লীগ অফিসের সামনে ও শাহবাগে দুটি বাসে লাগা আগুন সম্পূর্ণ নেভানোসহ অন্যান্য স্থানে লাগা বাসের আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। যেসব গাড়িতে আগুন দেওয়া হয়েছে, তার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের একটি গাড়িও আছে।

সেসময় ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বলেন, কয়েকটি জায়গায় বাসে আগুনের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, এসব ঘটনা নির্বাচন কেন্দ্রিক। কারা জড়িত এ বিষয়টা পরে জানা যাবে।

Reneta

ওই এলাকাগুলোতে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

পুলিশ ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা জানায়, আগের মতোই যাত্রী বেসে উঠে দুর্বৃত্তরা বাসের পেছনে আগুন ধরিয়ে দ্রুত নেমে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাসে আগুনমামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT