চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসের আগাম টিকিট বিক্রি শুরু

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
২:১০ পূর্বাহ্ণ ০৩, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উত্তর এবং দক্ষিণবঙ্গের বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে লাইনে দাড়িয়ে সকালে পছন্দমত টিকিট নিয়ে ফিরেছেন বেশিরভাগ যাত্রী। কিন্তু যারা দেরিতে এসেছেন তাদের অধিকাংশ পাননি কাঙ্খিত গাড়ির টিকিট। বাসের আগাম টিকিট বিক্রি চলবে ৯ জুলাই পর্যন্ত।

বাড়ি ফেরার টিকিট নিতে শুক্রবার সকাল থেকেই তাই কাউন্টার থেকে কাউন্টারে মানুষের দীর্ঘ লাইন। টিকিট প্রাপ্তিতে বিভিন্ন ঝক্কি-ঝামেলা থাকলেও বরাবরের মত এবার নেই ভাড়া নিয়ে তেমন কোনো অভিযোগ। নির্ঘুম রাত জেগে কাঙ্খিত টিকিট পেয়ে উল্লসিত অনেকেই।

তবে লাইনে থাকা অনেকেরই অভিযোগ ছিলো টিকিট প্রাপ্তির জন্য দীর্ঘ সময় দাড়িয়ে থাকা নিয়ে। একেবারে পেছনে যারা ছিলেন তাদের সংশয় টিকিট পাওয়া-না পাওয়া নিয়ে। লাইন ভেঙ্গে টিকিট নেয়ার সময় অপেক্ষারত যাত্রীদের তোপের মুখে পুলিশ সদস্যরাও সরে যেতে বাধ্য কোথাও কোথাও।

কখনো শুধু শুধু উল্লাস কখনো কিছুটা উত্তেজনা এভাবেই চলছে বাড়ি ফেরার আগাম টিকিট কেনার আনন্দ উৎসব। বেসরকারি বাস কর্তৃপক্ষ অবশ্য বলেছে, পছন্দমত না হলেও সবাইকেই টিকিট দিতে পারবেন তারা। বেসরকারিতে শুরু হলেও সরকারি বিআরটিসি পরিবহনের আগাম টিকিট মিলবে ১০ জুলাই থেকে।

ট্যাগ: ঈদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রিসে গণভোটের আগে চলছে পক্ষ-বিপক্ষের প্রচারণা

পরবর্তী

বেতন-বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

পরবর্তী

বেতন-বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

ব্লগার হত্যার বিচার দাবি বিশিষ্টজনদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT