চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসায় ফিরেছে সোহেল তাজের ভাগ্নে সৌরভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ণ ২০, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের মামাতো বোনের ছেলে অপহরণের শিকার সৈয়দ ইফতেখার আলম প্রকাশ সৌরভকে বাসায় পৌঁছে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার পুলিশি প্রহরায় তাকে সোহেল তাজের বাসায় পৌঁছে দেয়া হয়। সেখানে তার মা-বাবা সহ স্বজনরা অপেক্ষা করছিলেন।

এর আগে বৃহস্পতিবার ভোরে সৌরভকে উদ্ধার করে ময়মনসিংহ পুলিশ।

Banglabid

জানা যায়, ময়মনসিংহের তারাকান্দা এলাকা থেকে এক ব্যক্তি সৌরভের বাসায় খবর দেয় যে, সৌরভ নামে একজনকে পাওয়া গেছে। সে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছে।

এরপরই তার পরিবারের সদস্যরা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের ডিসি’কে বিষয়টি জানান।  সেখান থেকে জানানো হয় ময়মনসিংহের পুলিশ সুপারকে ।

ময়মনসিংহের পুলিশ তারাকান্দির একটি অটো রাইস মিলের সামনে গিয়ে সৌরভকে দেখতে পায়। সৌরভ পুলিশকে জানায়, সে দ্রুত তার পরিবারের কাছে যেতে চায়। এজন্য তাকে পুলিশি পাহারায় পরিবারের কাছে নিয়ে আসা হয়।

Reneta

বৃহস্পতিবার ভোর ৬টায় ফেসবুক লাইভে সোহেল তাজ বলেন: একটি গাড়ি থেকে সৌরভকে রাস্তার পাশে রেখে যাওয়া হয়েছে। ওই রাস্তা দিয়ে কিছু মানুষ অফিসে যাওয়ার সময় তাকে দেখে বিষয়টি তার পরিবারকে জানিয়েছে।

তিনি বলেন: তারা সৌরভকে তাদের কর্মস্থলে নিয়ে সেইফ জায়গায় রাখে। সকাল সাড়ে পাঁচটার দিকে খবর পাওয়ার সাথে সাথে আমরা কাউন্টার টেররিজমের সংশ্লিষ্ট ডিসি’র সাথে যোগাযোগ করি। উনি তাৎক্ষণিক সেই এলাকার এসপি’র সাথে যোগাযোগ করেন। এরপর এসপি নিজে গিয়ে সেই লোকেশন থেকে সৌরভকে নিজেদের হেফাজতে নেয়।

গত ৯ জুন সোহেল তাজের ভাগ্নে সৌরভ চট্টগ্রাম থেকে অপহরণের শিকার হন। এরপর থেকেই তার পরিবারের অভিযোগ, সৌরভের ব্যক্তিগত একটি সম্পর্কের জেরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তারা আরও জানায়, এর আগেও গত ১৬ মে রাজধানীর বনানীর একটি বাসা থেকে র‍্যাব-১ পরিচয়ে সৌরভকে একদল লোক তুলে নিয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিয়ে হয়ে গেল নুসরাতের

পরবর্তী

বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ

পরবর্তী

বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ

রোহিঙ্গা

জাতিসংঘ মিয়ানমারের গণহত্যার দায় এড়াতে পারে না: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT