চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ বালুর ঘাট দখলে নিতে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৪:১১ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালুর ঘাট দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫জন আহত হয়েছে।

এদের মধ্যে চারজন গুরুতর আহত হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিরাজকান্দি এলাকায় নিকরাইল ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার গ্রুপ ও ইউপি সদস্য নুর আলম মন্ডল (নহু মেম্বার) গ্রুপের লোকজনের সাথে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Banglabid

আহতদের মধ্যে ৫ জনের নাম পাওয়া গেছে। তারা হচ্ছেন- মান্নান খা (৫৫), আব্দুল ছবুর সরকার (৬০), ফজলু মিয়া, (৩৫) লাল মিয়া (৩২) ও স্বাধীন সরকার (২৮)।

নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার জানান, বালুর ঘাটে আধিপত্য বিস্তার করার জন্য দেশীয় অস্ত্রসহ নহু মেম্বার, সাইদ ও বাবুর নেতৃত্বে হামলা চালানো হয়। হামলায় ৮ জন আহত হয়েছে। এদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউপি সদস্য নুর আলম মন্ডল (নহু মেম্বার) জানান, ইউপি চেয়ারম্যান মতিন সরকারের ভাই মমিন সরকারসহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে সিরাজকান্দি বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় বাঁধা দিতে গেলে আমাদের ৭জন আহত হয়।

Reneta

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, উপজেলার সিরাজকান্দি বাজারে বালু ঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইগ্রুপের মুখোমুখি অবস্থান নেয়। পরে সেটি সংঘর্ষের রুপ নেয়।

এতে ১৫ জনের মত আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

পরবর্তী

ঢাবির ‘গ ইউনিটে’ প্রতি আসনে লড়বে ২৩ জন

পরবর্তী

ঢাবির ‘গ ইউনিটে’ প্রতি আসনে লড়বে ২৩ জন

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফায়ারম্যান আটক

সর্বশেষ

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT