চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হঠাৎ’ বালাম-সুজানার একঝলক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ন ০৩, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

গানের মানুষ বালামের সঙ্গে ‘হঠাৎ’ দেখা দিলেন জনপ্রিয় মডেল সুজানা জাফর। ৩০ সেকেন্ডের এক ঝলক ভিডিওতে এ দুজনকে সাগর পাড়ে রোমান্স করতে দেখা গেছে। ওই ভিডিওতে আরও দেখা গেল, নতুন বালাম ও সুজানাকে। তারা দুজনেই জানালেন, ‘হঠাৎ’ শিরোনামের একটি মিউজিক ভিডিওর টিজার এটি। আসছে ভালোবাসা দিবসে এই গানের ভিডিও প্রকাশ হবে।

এর আগে ইমরান, ন্যান্সি, তাহসান খানের গানের ভিডিওতে মডেল হিসেবে দেখা গিয়েছিল সুজানাকে। সবগুলো গানই সাড়া ফেলেছিল। বালামের ‘হঠাৎ’ গান দিয়ে দুই বছর পর আবার মিউজিক ভিডিওতে কাজ করলেন তিনি। এটি সুজানার নবম মিউজিক ভিডিও। অদিতের তত্ত্বাবধানে ‘হঠাৎ’ শিরোনামের গানের ভিডিও পরিচালনা করছেন পরাগ ও ভাস্কর।

চ্যানেল আই অনলাইনকে সুজানা বলেন, গান ভিডিওতে আমি চঞ্চল, অস্থির, দুষ্টু স্বভাবের মেয়ের চরিত্রে কাজ করছি। সেজন্য চুলের স্টাইলও পরিবর্তন করেছি। পুরোপুরি নতুন এক সুজানা। বালাম ভাইয়ের সঙ্গে এই প্রথম কাজ করছি। সুজানা জানান, মিউজিক ভিডিওতে কাজ করতে তার সবসময় ভালো লাগে। এতে ক্ষণে ক্ষণে এক্সপ্রেশন নিয়ে খেলতে হয়। গানের সঙ্গে নিজেকে মিশিয়ে নিতে হয়।

তিনি বলেন, অনেক মানুষ আমাকে মিউজিক ভিডিও করার জন্য ডাকে। কিন্তু কাজ করি না। কারণ, অ্যারেঞ্জমেন্ট ভালো লাগে না। গান, ভিডিও নির্মাতা, সহশিল্পী, ইউনিট সবকিছু ভালো লাগলেই করি। ‘হঠাৎ’ গানটা যেমন সুন্দর এবং এর পুরো টিম এককথায় অসাধারণ। ডিসেম্বর মাসে কক্সবাজারে এর শুটিং হয়েছে।

বালামের ‘হঠাৎ’ গানটি লিখেছেন তাহসান খান। সংগীত করেছে অ্যাপিরেস। বালাম, অদিত এবং ব্যারিস্টার চিশতী ইকবাল এই তিনজন মিলে ‘দ্য ইন্ডাস্ট্রি’ নামে একটি প্রোডাকশন হাউজ খুলেছেন। বালাম-সুজানার এই গান ভিডিওটি প্রকাশ হবে সেখানকার ইউটিউব চ্যানেলে।

দেখে নিন বালাম-সুজানার রোমান্স 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাহসানবালামমিউজিক ভিডিওলিড বিনোদনসুজানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‌‘গর্জন’

এপ্রিল ৭, ২০২৬

এপ্রিলের প্রথম পাঁচ দিনে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ

এপ্রিল ৭, ২০২৬

সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী আটক

এপ্রিল ৭, ২০২৬

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬

ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT