মার্টিন ক্লিজানকে ৬-০ ৭-৫ সেটে হারিয়ে বার্সেলোনা ওপেনের সেমিফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল।
ক্লে কোর্টে এটি নাদালের টানা ১৭তম জয়। ক্লিজানের বিপক্ষে দারুণ শুরু করে মাঝপথে একটু খেই হারিয়ে ফেলেন নাদাল। কিন্তু শেষ পর্যন্ত জয় তুলে নেন।
ম্যাচ শেষে বলেছেন, ‘শুরুটা আমার জন্য ভালো ছিল। কিন্তু দ্বিতীয় সেটে সবকিছু পাল্টে যায়। স্ট্রেইট সেটে জিততে পেরে কিছুটা ভালো লাগছে।’
দ্বিতীয় রাউন্ডে এই ক্লিজান নোভাক জোকোভিচকে বিদায় করেছিলেন।
সেমিতে ডেভিড গোফিনের বিপক্ষে লড়বেন নাদাল।
র্যাংঙ্কিংয়ে এক নম্বরে উঠতে বার্সেলোনা ওপেন জিততে হবে নাদালকে। এটি জিতলে এই টুর্নামেন্টের ১১তম শিরোপা নিজের করবেন তিনি।








